চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় জয়ে শ্রীলঙ্কা সিরিজ শুরু বিশ্বজয়ী ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:58 পূর্বাহ্ন 28, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার উইকেটের সামনে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের শুরুটা দারুণ করেছে বিশ্বজয়ী ভারত। ব্যাটারদের তাণ্ডব চালানোর পর বল হাতেও দাপট দেখিয়েছে ভারত। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪৩ রানে হারিয়ে সিরিজ শুরু করেছে সূর্যকুমার যাদবের দল।

পাল্লেকেলেতে টসে জিতে সফরকারীদের আগে ব্যাটে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে নেমে ১৯.২ ওভারে ১৭০ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।

ব্যাটে নেমে লঙ্কান বোলারদের উপর তাণ্ডব চালান শুভমন গিল ও যশ্বী জয়সওয়াল। ১৬ বলে ৩৪ রান করেন গিল। ২১ বলে ৪০ রান করেন জয়সওয়াল। দুই ওপেনারের উইকেট হারানোর পর তাণ্ডবে যোগ দেন সূর্যকুমার ও রিশভ পান্ট।

২৬ বলে ৫৮ রান করে ফিরে যান সূর্যকুমার। ৩৩ বলে ৪৯ রান করেন পান্ট। বাকী ব্যাটারদের কেউ অবশ্য আর আলো ছড়াতে পারেননি।

লঙ্কানদের হয়ে মাথিশা পাথিরানা চার উইকেট নেন। দিলশান মাধুশাঙ্কা, আসিথা ফের্নান্দো ও ভানিডু হাসারাঙ্গা একটি করে উইকেট নেন।

জবাবে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে আসে ৮৪ রান। ২৭ বলে ৪৫ রান করে কুশল মেন্ডিস ফিরে গেলে জুটি ভাঙে। ১৪.১ ওভারে ১৪০ রানে দ্বিতীয় উইকেট হারায় স্বাগতিক দল। ৪৮ বলে ৭৯ রান করে ফিরে যান পাথুম নিশাঙ্কা। একই ওভারের শেষ বলে ফিরে যান কুশল পেরেরা। ১৪ বলে ২০ রান করেন। এরপরই ধস নামে লঙ্কান ব্যাটিং লাইনআপে। ৮ বলে ১২ রান করা কামিন্দু মেন্ডিস ছাড়া বাকীদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতের রিয়ান পরাগ ১.২ ওভার বল করে ৫ রান খরচায় ৩ উইকেট নেন। অক্ষর প্যাটেল ও আর্শদীপ সিং দুটি করে উইকেট নেন।

Tags: টি-টুয়েন্টি সিরিজভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কাসূর্যকুমার
Previous Post

মেয়েদের জুডোয় স্বর্ণ জাপানের, ছেলেদের কাজাখস্তান

Next Post

ফ্রান্সের প্রথম স্বর্ণ জয় রাগবি সেভেনে

Next Post
ফ্রান্সের রাগবি দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের প্রথম স্বর্ণ জয় রাগবি সেভেনে

জার্মানির ছেলেদের ৪০০ মিটার সাঁতারে স্বর্ণ জিতেছেন একজন সাঁতারু. Channel i News - চ্যানেল আই নিউজ

৪০০ মিটার সাঁতারে ছেলেদের স্বর্ণ জার্মানির, মেয়েদের অস্ট্রেলিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT