চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৮২ রানে থেমে যাওয়ার পরও উইন্ডিজের দারুণ লড়াই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 পূর্বাহ্ন 27, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটিতে ওয়েস্ট ইন্ডিজকে পাত্তাই দেয়নি ইংল্যান্ড। বড় ব্যবধানে জিতে সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বেন স্টোকসের দল। তৃতীয় ও শেষ টেস্টে বল হাতে ইংলিশ বোলাররা দারুণ করেছেন। তবে ব্যাট হাতে ব্যর্থ হয়েছে স্বাগতিক দল। দারুন লড়াই করে তিন ইংলিশ ব্যাটারকে ফিরিয়েছে উইন্ডিজ।

বার্মিংহামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ৭৫.১ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ২৮২ রানে। জবাবে নেমে প্রথম দিন শেষে ৮ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে ইংল্যান্ড। ২৪৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ব্যাটে নামবেন অলি পোপ (১১ বলে ৬) এবং জো রুট (৪ বলে ২ রান)।

সিরিজে আলো ছড়ানো গাস অ্যাটকিনসন বার্মিংহামেও দারুণ করেছেন। ক্যারিবীয়দের ধসিয়ে দিয়েছেন ক্রিস ওকস ও মার্ক উডকে সঙ্গী করে। ২০ ওভার বল করে ১ মেডেনের পাশাপাশি ৬৭ রান খরচায় ৪ উইকেট নেন অ্যাটকিনসন। ১৮ ওভারে ৩ মেডেনসহ ৬৯ রান খরচা ওকস নেন ৩ উইকেট। মার্ক দুটি এবং শোয়েব বশির একটি করে উইকেট নেন।

ক্যারিবীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন ক্রেইগ ব্র‌্যাথওয়েট। ৮৬ বলে ৬১ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। জেসন হোল্ডার করেন ১১২ বলে ৫৯ রান। ৯৯ বলে ৪০ রান করেন জসুয়া ডি সিলভা। এছাড়া ৬১ বলে ২৬ রান করেন মিকেল লুইস।

২৮২ রান সামনে রেখে ব্যাটে নেমে ভালো শুরুর আভাস দিয়েছিল ইংল্যান্ড। ছন্দে পতন ঘটে চতুর্থ ওভারের শেষ বলে ২৯ রানে। জ্যাক ক্রলি ফিরে যান ১৩ বলে ১৮ রান করে। পরে দ্রুতই বেন ডাকেট ও নাইটওয়াচ ম্যান হিসেবে ব্যাটে আসা মার্ক উডকেও হারায় স্বাগতিক দল।

Tags: অ্যাটকিনসনইংল্যান্ডওয়েস্ট ইন্ডিজবার্মিংহাম টেস্টলিড স্পোর্টস
Previous Post

বিএনপি-জামাতের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহতের আহ্বান

Next Post

বর্ণিল আয়োজনে পর্দা উঠল অলিম্পিকের

Next Post
প্যারিস ২০২৪ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণিল আয়োজনে পর্দা উঠল অলিম্পিকের

বাংলাদেশের জাতীয় পতাকায় বিএনপির প্রতীক গ্যাস কূপের চিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার পতনের দাবিতে ‘জাতীয় ঐক্যের’ আহ্বান বিএনপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT