চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি-জামাতের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহতের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 অপরাহ্ন 26, জুলাই 2024
in বাংলাদেশ
A A
দেশজুড়ে কোটা আন্দোলনে সংঘর্ষে নিহত ২০, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামাত জঙ্গিবাদীদের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য প্রতিহত করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্রসংগঠনের ৯০ এবং ৯০ পরবর্তী সাবেক নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৩টায় ধানমন্ডিতে এক বৈঠক এ আহ্বান জানান তারা।

সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও চাকসু ভিপি এনামুল হক শামীম। সভা পরিচালনা করেন জাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুর রহমান চুন্নু।

বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইছহাক আলী খান পান্না, জাসদ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ মোহসীন, ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারি, সাবেক ছাত্রনেতা পঙ্কজ দেব নাথ, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জাসদ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাসদ ছাত্রলীগ সভাপতি শরিফুল কবির স্বপন, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান শিখর, ছাত্রমৈত্রীর সাবেক নেতা মোস্তফা আলমগীর রতন, সাবেক সভাপতি সাব্বাহ আলী কলিন্স, ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মোশাহিদ আহমেদ, ছাত্র কেন্দ্রের সাবেক সভাপতি রাজু আহমেদ, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী, সাবেক ছাত্রনেতা মোজবাউল হাসান সাচ্চু, আফজালুর রহমান বাবু, গোলাম রাব্বানী চিনু, খায়রুল হাসান জুয়েল, জাতীয় ছাত্রঐক্যের সাবেক সাধারণ সম্পাদক আশোক ধর, জাসদ ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউল হক মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান তরুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক সভাপতি সামসুল ইসলাম সুমনসহ ৩৮ জন সাবেক ছাত্রনেতা।

সাবেক ছাত্রনেতৃবৃন্দ কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভুত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা সাম্প্রতিক ঘটনায় তরুণ শিক্ষার্থী, সাধারণ পথচারী, সাংবাদিক, পুলিশ নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেন। আন্দোলনে আহত চিকিৎসার ব্যয় ভার ও নিহতদের পরিবারের দায়িত্ব সরকারকে নেয়ার আহ্বান জানান।

কোটা আন্দোলনের নাম বিএনপি-জামাত-জঙ্গীবাদি শক্তির সুপরিকল্পিত, সুসংগঠিত ধ্বংসাত্মক অপরাধমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় ও নির্দেশনার আলোকে সরকার কর্তৃক দ্রুত পরিপত্র জারি করে সমস্যার সমাধান হয়ে যাওয়া আন্দোলনকারীদের ধৈর্য ধারন করার আহ্বান জানান এবং অর্জিত বিজয় ধরে রেখে ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান।

কোটা আন্দোলন হাইজ্যাক করে বিএনপি-জামাত-জঙ্গীরা যাতে অপরাজনীতি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তারা।

Previous Post

ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না: নাছিম

Next Post

২৮২ রানে থেমে যাওয়ার পরও উইন্ডিজের দারুণ লড়াই

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং করছে, দর্শকরা দর্শকাসনে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২৮২ রানে থেমে যাওয়ার পরও উইন্ডিজের দারুণ লড়াই

প্যারিস ২০২৪ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণিল আয়োজনে পর্দা উঠল অলিম্পিকের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT