চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিন উপকূলে স্পিডবোট ডুবে ২ জনের মৃত্যু

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:35 অপরাহ্ন 26, জুলাই 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিন উপকূলে ছোট নৌকা ও স্পিডবোটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সমুদ্র উপকূলে স্পিডবোট ডুবে নিখোঁজ তিন জনের মধ্যে দুই জনের মরদেহ পাওয়া গেছে।

শুক্রবার ২৬ জুলাই সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের পশ্চিমে সৈকত এলাকা থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত মো ফাহাদ (২৮) ও মো. ইসমাইল (২৭) সেন্টমার্টিন দ্বীপের কোনার পাড়ার বাসিন্দা। এ দুজন ছিলেন স্পিডবোটের আরোহী এবং ট্রলারের যাত্রীদের উদ্ধারকারী দলের সদস্য।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওসমান গনি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে টেকনাফের বাহারছরা বড় ডেইল সমুদ্র সৈকতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শামলাপুর পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং সেন্টমার্টিন দ্বীপে স্বজনদের খবর দেয়। দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপের জেটিতে এসে স্বজনেরা মরদেহ দুটি গ্রহণ করেন বলে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান জানান।

গত বুধবার দুপুর আড়াই টার দিকে টেকনাফ থেকে নিত্য পণ্য ও যাত্রী নিয়ে সেন্টমার্টিনদ্বীপ যাওয়ার পথে শাহপরীর দ্বীপের অদূরে সাগরের গোলারচর মোহনায় এফবি সাদ্দাম নামের একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারটিতে ৬ জন মাঝিমাল্লা এবং ১১ জন যাত্রী ছিল। ট্রলারটি দুপুর আড়াই টার দিকে শাহপরীর দ্বীপ অতিক্রম করে বঙ্গোপসাগরের গোলারচর মোহনায় পৌঁছলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায়। ঘটনার পর পরই সেন্টমার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিডবোট সাগরে উদ্ধার কাজ শুরু করে। শেষ পর্যন্ত ট্রলারের ১৬ জনকে উদ্ধার করে তারা। ট্রলারের যাত্রী নুর মোহাম্মদ শওকত (২২) এর খোঁজ পাওয়া যায়নি। শওকত সেন্টমার্টিন ইউনিয়নের বাসিন্দা ও টেকনাফ সরকারি কলেজের ছাত্র।

জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে সাগরে উদ্ধার কাজের এক পর্যায় একটি স্পিডবোট প্রচন্ড ঢেউয়ে ডুবে যায় এবং নিখোঁজ হয় উদ্ধারকারী মো ফাহাদ (২৮) ও মো. ইসমাইল (২৭)। এসময় স্পিডবোটে থাকা অপর তিনজন উদ্ধারকারী আব্দুল্লাহ, আরিফ ও উম্মত আলী বুধবার রাত ১০টার দিকে সাঁতরে শাহপরীরদ্বীপ ও সাবরাং উপকূল দিয়ে তীরে উঠে।

Tags: ২ জনের মৃত্যু
Previous Post

‘কোনো চাপা কষ্ট কী ছিল তার ভেতর, কে জানে?’

Next Post

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন

Next Post
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন একজন ভোটার. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন

প্যারিসে কোরিয়ান আর্চার সাফল্য, বিশ্বরেকর্ডের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্নায়ুচাপে ভুগেও প্যারিসের প্রথম বিশ্বরেকর্ড কোরিয়ান আর্চারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT