চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরনো প্রেমিকাকে নিয়ে আবারও চর্চায় সালমান!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 26, জুলাই 2024
in বিনোদন
A A
সালমানের পুরনো প্রেমিকা নিয়ে আলোচনা চলছে, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। এ তালিকার অন্যতম নাম রোমানিয়ান মডেল লুলিয়া ভান্তুর। এ জুটির প্রেম নিয়ে দীর্ঘদিন চর্চা হয়েছে। যদিও পরে জানা যায়, ভেঙে গেছে তাদের সম্পর্ক।

কিন্তু তারই মাঝে নতুন করে চর্চায় এলো তাদের প্রেম। বুধবার (২৪ জুলাই) ছিল লুলিয়া ভান্তুরের জন্মদিন। বিশেষ এই দিনটিকে জাকজমকভাবে উদযাপন করেছেন কথিত প্রেমিক সালমান খান ও তার পরিবারের সদস্যরা। তার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। তারপর থেকে চর্চা চলছে, আবারও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই জুটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, গত ২৪ জুলাই লুলিয়া ভান্তুরের জন্মদিন উদযাপন করেন খান পরিবার। এ উপলক্ষে আয়োজন করা হয় পার্টির। তারই কিছু ছবি সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন।

একটি ছবিতে সালমান খানের পরিবারের অনেকজনকে দেখা যায়। এর মধ্যে রয়েছেন সালমানের বোন অপির্তা খান, ভগ্নিপতি আয়ুষ শর্মা, বোন আলভিরা অগ্নিহোত্রী, ভাতিজা (আরবাজ খানের ছেলে) আরহান খান। অন্য একটি ছবিতে, সালমান খানের কাঁধে থুতনি রেখে হাসছেন লুলিয়া ভান্তুর।

খান পরিবার ছাড়াও বলিউডের আরো বেশ কজন তারকা লুলিয়ার জন্মদিনের পার্টিতে উপস্থিত হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা, জহির ইকবাল, গায়ক মিকা সিং, সংগীত পরিচালক সাজিদ, হিমেশ রেশমিয়া প্রমুখ।

সালমান খান ও লুলিয়ার প্রেমের গুঞ্জন শুরু হয় অর্পিতা খানের বিয়ের সময়ে। বিয়েতে লুলিয়াকে ‘গার্লফ্রেন্ড’ হিসেবে সবার সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন সালমান। পরে ফার্মহাউজে একসঙ্গে ডিনারও সারেন তারা। সেই ছবি ফাঁস হয়েছিল ইন্টারনেটে। তবে প্রেমের সম্পর্কে থাকলেও বিয়ে নিয়ে তাদের কোন পরিকল্পনা আছে কিনা তা নিয়ে এখনো কোন ঘোষণা দেননি দুজনের কেউই। – হিন্দুস্থান টাইমস

Tags: জন্মদিনজহির ইকবালপ্রেমলুলিয়া ভান্তুরসালমান খানসোনাক্ষী সিনহাহিমেশ রেশমিয়া
Previous Post

পরকীয়ায় জড়িয়েছেন সাই পল্লবী?

Next Post

অলিম্পিকে ড্রোন কেলেঙ্কারি: উদ্বোধনের আগে কানাডার কোচ বরখাস্ত

Next Post
কানাডার কোচ ড্রোন কেলেঙ্কারির কারণে উদ্বোধনের আগে বরখাস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকে ড্রোন কেলেঙ্কারি: উদ্বোধনের আগে কানাডার কোচ বরখাস্ত

নেতানিয়াহু ও কমলা হ্যারিসের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

'গাজা পরিস্থিতি নিয়ে চুপ থাকবনা', নেতানিয়াহুকে জানালেন কমলা হ্যারিস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT