চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় শুক্র ও শনিবার ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 26, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নিরাপত্তা বাহিনী ঢাকায় নিরাপত্তা রক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ চার জেলায় শুক্রবার ও শনিবার কারফিউ চলমান থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন,  ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় রাজধানীর ধানমণ্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা প্রকৃত দোষী তারা ধরা না পড়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযান অব্যাহত থাকবে। সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া এবং রোববার গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে।

পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে থাকায় কারফিউ ক্রমান্বয়ে শিথিল করা হবে বলে আগেই জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিকে, চট্টগ্রামে ১২ ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তিনি জানান, চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা কারফিউ শিথিল থাকবে।

গত শনি ও রোববার বিকাল ৩টা থেকে ৫টা শিথিল থাকে কারফিউ। সোমবার শিথিলের সময় একঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত করা হয়।

এরপর মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকে। আর বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি সব অফিস আদালত। খোলা হয়েছে কলকারখানা-দোকানপাট।

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় গত শুক্রবার সারা দেশে কারফিউ জারি করা হয়। সহিংসতা নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করার জন্য নামানো হয় সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করায় কারফিউ শিথিলের সময় ধীরে ধীরে বাড়ানো হচ্ছে।

Tags: কারফিউস্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
Previous Post

প্রধানমন্ত্রীকে নিয়ে ভুল প্রতিবেদন করায় ভারতীয় গণমাধ্যমের ক্ষমা প্রার্থনা

Next Post

‘পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা’

Next Post
পুলিশ ও ছাত্রলীগের চারজন সদস্য ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা’

ঢাকা উত্তর আওয়ামী লীগের ২৭টি কমিটি ভেঙে দেওয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যর্থতার দায়ে ভেঙে দেয়া হলো ঢাকা উত্তর আওয়ামী লীগের ২৭টি কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT