চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রকে অকার্যকর করতে এই সহিংসতা: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:15 অপরাহ্ন 25, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ, রংপুর
A A
স্বরাষ্ট্রমন্ত্রী জনসভায় ভাষণ দিচ্ছেন, পাশে অন্য একজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলনের নামে যারা দেশে সহিংসতার ঘটনা ঘটিয়েছে, মদত দিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান বলেছেন, রাষ্ট্রকে অকার্যকর করতে এ ঘটনা ঘটিয়েছে স্বাধীনতা ও রাষ্ট্র বিরোধী চক্র বিএনপি-জামায়াত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুরের ধ্বংস্তূপ পর্যবেক্ষণ শেষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এর আগে সহিংসতায় ঘটনায় রংপুরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিকার তাজহাট থানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার কার্যালয় এবং জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিনি প্রশাসন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী’র উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অংশীজনদের সাথে মতবিনিময় করেন।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্র মন্ত্রী দেশে তাণ্ডব চালোনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ছাত্রদের পুঁজি করে দেশ বিরোধী চক্র দেশে তাণ্ডব চালিয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অল্প সময়ের মধ্যে দেশ ঘুরে দাঁড়াবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি টিপু মুন্সি এমপিসহ সংসদ সদস্য, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: কোটা আন্দোলনবেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়রংপুরস্বরাষ্ট্র মন্ত্রণালয়স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ভিসার জন্য অনিশ্চিত অপেক্ষায় সাইফউদ্দিন-রিশাদ

Next Post

সিনেমায় পা রেখেই বড় সুসংবাদ পেলেন মেহজাবীন!

Next Post
বড়পর্দায় মেহজাবীন চরিত্রের ছবি, বাংলাদেশি অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় পা রেখেই বড় সুসংবাদ পেলেন মেহজাবীন!

জাবি শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে অব্যাহতি নিলেন জাবি শিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে অব্যাহতি নিলেন জাবি শিক্ষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT