চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানেই জীবন, গানেই মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 25, জুলাই 2024
in বিনোদন
A A
জনপ্রিয় গায়ক ও গীতিকার স্টেজে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা ব্যান্ডের অন্যতম সফল ব্যান্ড ‘মাইলস’-এর ভোকাল, বেজ গিটারিস্ট ছিলেন শাফিন আহমেদ। সব বন্ধন ছিন্ন করে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তলোকে। তাকে হারিয়ে শোকাচ্ছন্ন পুরো সংগীত জগত। শুধু শিল্পীরাই নয়, তার হঠাৎ প্রয়াণ মেনে নিতে পারছেন না শ্রোতামহলও!

যতদূর জানা যায়, যুক্তরাষ্ট্রে পারিবারিক সফরেই গিয়েছিলেন তিনি। সেইসাথে একটি কনসার্টে অংশ নেয়ারও কথা ছিলো তার। ২০ তারিখে ছিলো সেই কনসার্ট। শোয়ের আগেই অসুস্থ হয়ে পড়েন এই শিল্পী। ভর্তি করা হয় হাসপাতালে। শিল্পীর ঘনিষ্ঠজনরা বলছেন, অসুস্থ হওয়ার পরও নাকি চিকিৎসকদের কাছে শোয়ের জন্য কয়েক ঘণ্টা সময়ে চেয়েছিলেন শাফিন!

কিন্তু তা সম্ভব হয়নি, কারণ ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় শিল্পীর! সেই সাথে শরীরের অন্য অর্গানগুলোতেও হচ্ছিলো সমস্যা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহু কালজয়ী গানের এই শিল্পী।

অসুস্থ হয়েও চিকিৎসকের কাছে শাফিনের শো চালিয়ে যাওয়ার অনুরোধে বিস্ময়ের কিছু নেই! কারণ তিনি যে সংগীতপ্রাণ এক সত্ত্বা! তার জন্ম, বেড়ে উঠা থেকে শুরু করে যাপনের সমস্ত কিছুতেই রয়েছে সংগীতের আবহ! যিনি জন্মেছিলেন বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সুরকার কমল দাশগুপ্তের ঘরে!

১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি শাফিনের জন্ম। সংগীত পরিবারে জন্ম নেয়ার সুবাদে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ সংগীতের আবহে বড় হয়েছেন। বাবার কাছ থেকে তিনি উচ্চাঙ্গ সংগীতে আর মায়ের কাছ থেকে নজরুল সংগীতের তালিম নেন। তবে গানের জন্য নিজে বেছে নেন ব্যান্ড সংগীতকে! কারণ যুক্তরাজ্যে পড়াশোনার কারণে পশ্চিমা সংগীত নিয়ে আগ্রহী হয়ে ওঠেন তিনি। পরে দেশে ফিরে গড়ে তোলেন ব্যান্ড দল ‘মাইলস’।

১৯৭৯ সালে মাইলসের আনুষ্ঠানিক যাত্রার পর শুরুতে ইংরেজি গান করতো দলটি। তবে তাদের প্রথম বাংলা মিউজিক অ্যালবাম বের করার পরপর-ই বেশ জনপ্রিয়তা পেতে শুরু করে মাইলস। অ্যালবামটির নাম ‘প্রতিশ্রুতি’। এরমধ্যে থাকা ‘চাঁদ তারা’ গানটি ভীষণ শ্রোতাপ্রিয়তা পায়। বাকি গানগুলোও জনপ্রিয় হয়েছিল। তবে জনপ্রিয়তার চূড়ান্তে পৌঁছে ১৯৯৩ সালে চতুর্থ মিউজিক (দ্বিতীয় বাংলা মিউজিক) অ্যালবাম ‘প্রত্যাশা’ বের করে, যা বিস্ময়কর সাফল্য অর্জন করে।

শোনা যায়, ‘প্রত্যাশা’ অ্যালবামটি বের হওয়ার কয়েক মাসের ভেতরেই তিন লক্ষ কপি বিক্রি হয়। যে অ্যালবামে মোট ১২টি গানের মধ্যে ৭টিতে কণ্ঠ দেন শাফিন আহমেদ। এরমধ্যে ফিরিয়ে দাও, ধিকি ধিকি, স্বপ্নভঙ্গ বিশেষভাবে উল্লেখযোগ্য।

Tags: গানভোকালমাইলসলিড বিনোদনশাফিনশাফিন আহমেদশিল্পীসংগীতহামিনহামিন আহমেদ
Previous Post

শাফিনের কণ্ঠে শ্রোতাপ্রিয় যতো গান

Next Post

বাংলাদেশে যেভাবে দায়িত্ব শেষ করতে চেয়েছিলাম, তা পারিনি: পিটার হাস

Next Post
পিটার হাস বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে যেভাবে দায়িত্ব শেষ করতে চেয়েছিলাম, তা পারিনি: পিটার হাস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ট্রি গেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলন: ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আরও ২ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT