চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারকাদের ভালোবাসার গল্প

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
2:05 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A

পর্দায় ভালোবাসার গল্পে এক একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে অভিনয়শিল্পীরাও যে বাস্তবজীবনে কখন ভালোবাসাবাসিতে পড়ে যান, তা অনেক সময় নিজেরাও টের পান না। এই ভালোবাসাটা কখনো  তার সহ-শিল্পীদের উপর পরে, কখনোবা একদম বাইরের দুনিয়ার মানুষের উপর। তবে যার উপরই দূর্বল হোন না কেন, তারকাদের জীবনেও আসে প্রেম এবং বিয়ের পর্ব। সেই পর্বগুলো নিয়ে তাদের ভক্তদের আগ্রহের কমতি নেই। ব্যক্তিগত জীবনের সেই ভালবাসাবাসির গল্পগুলো তাদের জবানিতে পাঠকদের জন্য তুলে ধরা হলো-

সারা যাকের, নাট্যব্যক্তিত্ব

আলী যাকের ও সারা যাকের

আমার সঙ্গে আলী যাকেরের প্রেমের সম্পর্কটা তো বেশ আগের। তখন ভালোবাসা তো আর এ সময়ের মত ছিল না। আমরা তখন চুপিসারে একে অপরকে নিজের প্রিয় জিনিস গিফট করতাম। দেখা-সাক্ষাতের সুযোগ তখন ছিল খুব কম। তাই ইংরেজিতে বেশ কৌশল করে চিঠি লিখতাম আলী যাকেরকে। তার সুন্দর হাতের লেখায় মুগ্ধ হতাম আমিও। জবাব দিতেন খুব মজা করে। এভাবে কিছুদিন প্রেম করার পর আলী যাকের নিজেই আমাদের বাড়িতে বিয়ে প্রস্তাব নিয়ে আসে। এর পর বিয়ে হয় দুজনার।’ এখনকার প্রেমিক যুগলকে উদ্দেশ করে সারা যাকের বলেন, ‘ভালোবাসায় শ্রদ্ধাবোধ আর বিশ্বাস থাকা খুব জরুরি। নতুন প্রজন্মকে বলব, ভালোবাসায় শ্রদ্ধাবোধ আর বিশ্বস্ততার জায়গাতে স্বচ্ছ থাকতে চেষ্টা করো। মনের মানুষকে মন দিয়েই ভালোবাসো, স্বার্থ দিয়ে নয়।

 

রিয়াজ, অভিনয়শিল্পী

রিয়াজ ও টিনা

টিনার সঙ্গে আমার পরিচয় কাজের সূত্র ধরেই। নাচের এক অনুষ্ঠানে। আমরা একসঙ্গে পারফর্ম করেছিলাম। সেখান থেকে পরিচয়, অতঃপর প্রেম। প্রেমের প্রকাশ আসলে কোন দিক থেকে আগে হয়েছিল, এটা বলা মুশকিল। আমার তো মনে হয়, আমরা দুজন দু’ভাবে বোঝানোর চেষ্টা করেছি একে অপরকে ভালোবাসি। যেহেতু প্রেমে হাবুডুবু খাচ্ছিলাম দুজনেই, তাই প্রকাশ করার তাগিদ ছিল দুজনারই।

আমাদের সময়টাতে এখনকার মতো এত ব্যাপকভাবে ভালোবাসা দিবস পালন হতো না। আর আমরা কাজের ব্যস্ততায় পালন করার সুযোগও পাইনি। তবে হ্যাঁ, ওর সঙ্গে প্রতিদিনই ফোনে কথা হতো, মাঝে মধ্যে দেখাও হতো। আর ফুল, চকোলেটসহ নানারকম গিফট দেওয়া-নেওয়া তো হতোই।

 

জাহিদ হাসান, অভিনেতা

জাহিদ হাসান ও মৌ

আমরা দুজন প্রথম কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে।‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে…’ গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি। আর সে সময়ই অর্থাৎ শুটিংয়ের সময় থেকেই আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। হয়তো গানের কথার কারণেই প্রেম একটু দ্রুত জেগে ওঠে। সমস্যা হচ্ছে, আমার শাশুড়ি তখন কিছুতেই আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারছিলেন না। অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি। আমি মনে করি, এখনো আমরা ব্যক্তিজীবনে সফল জুটি। আমাদের ভালোবাসায়  দুজন দুজনের প্রতি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা আছে বলেই এটা সম্ভব হয়েছে। ভালোবাসা  নিয়ে আমার চিন্তা সরলরৈখিক। মানুষের মৌলিক হৃদয়বৃত্তিই ভালোবাসা । ভালোবাসার কোনো শ্রেণি নেই, থাকা উচিত নয়। ভালোবাসার প্রকাশ থাকা উচিত ৩৬৫ দিনই।

মোশাররফ করিম, অভিনেতা

মোশাররফ করিম ও জুঁই

জুঁইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ২০০০ সালে। সে সময় আমি জুঁইদের বাসার সামনের গলির একটি কোচিং সেন্টারে পড়াতাম। সেই কোচিং সেন্টারেই জুঁইয়ের সঙ্গে আমার পরিচয়। তবে পরিচয়টা কিন্তু ভালোলাগা কিংবা ভালোবাসা  কোনো অবস্থানেই ছিল না। কারণ জুঁইয়ের সঙ্গে প্রথম পরিচয় আমার ছাত্রী হিসেবেই। এইচএসসি পাস করার পর জুঁই আমার সঙ্গে একই কোচিং সেন্টারে পড়ানো শুরু করে। আমার ভালোলাগাটা তখন থেকেই শুরু। আমিই প্রথম প্রস্তাব দিই। জুঁই তা  ফিরিয়ে দেয়। কিন্তু কী মনে করে যেন পরে আবার রাজি হয়। প্রেম চলতে থাকে। জানাজানি হলে আমার বাড়ি বরিশাল হওয়ায় ওর পরিবার প্রথমে রাজি হয় না। কিছুদিন পর রাজি হয়। বিয়েতে আমরা এখনো আগের মতোই সুখী। এখনো আমরা দুজন দুজনকে আগের মতোই ভালোবাসি। ’

নিরব, অভিনয়শিল্পী

নিরব ও তাসফিয়া

তাশফিয়ার সঙ্গে অনেকদিন ধরেই চেনাজানা ছিল। অবশ্য শুরুতেই ভালোবাসা  হয়নি। পরিচয় থেকে প্রেমে পৌঁছতে কিছুটা সময় তো লেগেছেই। তবে নির্দিষ্ট করে বলতে পারব না কবে থেকে প্রেম শুরু। আমরা একটু তাড়াতাড়িই বিয়ে করে ফেলি। অনেকের কাছেই শুনি ভালবাসার জন্য আবার বিশেষ দিবস কী। প্রতিদিনই তো ভালোবাসার দিন। কথা ঠিক। তবে আমি মনে করি, প্রতিদিন ভালোবাসা  থাকলেও প্রতিদিন তো আর ভালবাসা বলা হয়ে ওঠে না। এদিন একটু ঘটা করে ভালোবাসি বললে ক্ষতি কী!

Tags: তারকা
Previous Post

বার্সেলোনা জুজু কাটবে পিএসজির?

Next Post

ভালোবাসা দিবসে মেহেরপুর জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

Next Post

ভালোবাসা দিবসে মেহেরপুর জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

লড়াইয়ের স্মৃতি নিয়ে ফিরল বাংলাদেশ দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT