চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াত নেতা তাহেরসহ ৭ জন রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 24, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জামায়াত নেতা তাহেরের ছবি, রিমান্ডে থাকা অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি কাজে বাধা ও ক্ষতি সাধনের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহেরসহ ৭ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (২৪ জুলাই) বুধবার আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসি’র পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম।

রিমান্ডভুক্ত অপর আসামিরা হলেন- ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. সালেহ উদ্দিন সাঈদ (৫৯), জামায়াতের শ্যামপুর থানা সেক্রেটারি মো. কামরুল আহসান রিপন (৫০), জামায়াত নেতা আলহাজ মো. মোবারক হোসেন (৭৩), মোহাম্মদ আলী (৪৫) ও মেহেদী হাসান (২২)।

অপর দিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের ধানমন্ডি থানার নাশকতার মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২০ জুলাই চলমান কোটা বিরোধী আন্দোলনের ইস্যুকে পুঁজি করে দুষ্কৃতকারীরা পূর্ব পরিকল্পিতভাবে ধানমন্ডি থানা এলাকায় লাঠি সোঠা ও ইট পাটকেলসহ অবস্থান করে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটায়।

আনুমানিক ৩০০ থেকে ৪০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী সাতমসজিদ রোডস্থ শংকর বাসস্ট্যান্ডে রাস্তার উভয় পাশে বেআইনি জনতাবদ্ধ হয়ে রাস্তার মাঝখানের আইল্যান্ডের ১৫৫টি লোহার রেলিং ল্যাম্পপোস্ট এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন স্থাপনায় অতর্কিত আক্রমন করে একটি গাড়ী ভাংচুর ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে।

এই ঘটনায় ধানমন্ডি থানার এসআই কামরুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন।

Tags: রিমান্ড
Previous Post

বিশাল জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

Next Post

রাতে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে: পলক

Next Post
পলক বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে বাসা-বাড়িতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে: পলক

নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, প্যানেল ও দর্শক উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে জাতিকে মেধাশূন্য করার একতরফা যুদ্ধ চলছে: ড. আবু জাফর মাহমুদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT