চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে শাকিবের মুখোমুখি হচ্ছেন সিয়াম?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:13 অপরাহ্ন 24, জুলাই 2024
in বিনোদন
A A
অভিনেতাদের দুটি মুখের ছবি, একজনের মুখে রক্ত ও ক্ষত, অন্যজনের চশমা ও সিগারেট. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ ছাড়াও দর্শকদের আগ্রহে থাকা ছবিগুলো সারা বছরের বিভিন্ন সময়ে মুক্তির তাগাদা দিয়ে থাকেন হল মালিকরা। তাদের কথা, দুই ঈদে ছবি মুক্তির প্রতিযোগিতা না করে বছরের অন্যান্য সময়ও ভালো ছবি মুক্তি দেয়া উচিত।

আসছে সেপ্টেম্বরে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা দুটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। ধারণা করা যাচ্ছে, মুক্তির সময় দুটি ছবি ঘিরে প্রেক্ষাগৃহে দর্শকদের উন্মাদনা দেখা যেতে পারে।

একটি সুপারস্টার শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘দরদ’। এর সঙ্গে মুক্তির তালিকায় যোগ দিতে যাচ্ছে সিয়াম আহমেদ ও বুবলী অভিনীত প্রতীক্ষিত ছবি ‘জংলি’। যেখানে আরও আছেন চিত্রনায়িকা দীঘি।

‘দরদ’ এর নির্মাতা অনন্য মামুন আগেই তার ছবি মুক্তির ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর ‘দরদ’ মুক্তি পাবে। সঙ্গে এও জানিয়েছেন, এটি প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একাধিক ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পাবে।

একইমাসে যোগ হতে যাচ্ছে ‘জংলি’। ছবির পরিচালক এম রাহিম বলছেন, সেপ্টেম্বর মাসে ‘জংলি মুক্তি দিতে চান’। সেভাবেই শেষ সময়ের কাজ আগাচ্ছেন। নির্মাতা মুক্তির চূড়ান্ত দিনক্ষণ না জানালেও সূত্র বলছে, ‘দরদ’র সঙ্গে মুক্তির পরিকল্পনা করছেন তিনি। প্রস্ততি সেভাবে চলছে।

‘দরদ’-এর সঙ্গে যদি সত্যি ‘জংলি’ মুক্তি পায় তবে একইদিনে দুই ছবির মুক্তিতে ‘বিগ ক্ল্যাশ’ হতে পারে। এতে করে সিনেমা নিয়ে ফের জমে উঠবে আলোচনা। কারণ, অনলাইনে শাকিব খানের সবচেয়ে বড় ফ্যান বেইজ তার নতুন ছবির জন্য মুখিয়ে থাকে। অন্যদিকে, সিয়ামের ভক্তরাও দীর্ঘদিন পর তাকে আবার পর্দায় দেখতে যাচ্ছেন। তাই একসঙ্গে ‘দরদ’ ও ‘জংলি’ মুক্তির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা।

এর আগে প্রকাশিত ‘দরদ’র লুক টিজারে শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছেন সিনেমা প্রেমীরা। তাদের ধারণা, প্রিয়তমা, রাজকুমার এবং তুফানের পর ফের ‘দরদ’ দিয়ে হয়তো আবার সিনেমা প্রেমীদের মন জয় করে নেবেন এই তারকা।

অন্যদিকে, সিয়ামের ‘জংলি’ লুক ছাড়া কিছুই প্রকাশিত হয়নি। তবে মুখে মুখে শোনা যায়, এ ছবির মাধ্যমে জন্ম হতে পারে এক নতুন সিয়ামের। বাকিটা অনুধাবন করতে দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে।

Tags: অনন্য মামুনজলিদরদপ্যান ইন্ডিয়াবলিউডবুবলীলিড বিনোদনশাকিব খানসিয়ামসোনাল চৌহান
Previous Post

তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দেবে বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামানের তদন্ত কমিশন

Next Post

সৌদিতে নেইমারের চেয়ে দ্বিগুণ আয় করছেন রোনালদো

Next Post
নেইমার ও রোনালদো ফুটবল খেলছেন, দুজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে নেইমারের চেয়ে দ্বিগুণ আয় করছেন রোনালদো

নরসিংদী কারাগার থেকে পলাতক ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT