চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবি প্রক্টর আলমগীর কবিরকে বয়কট করল শিক্ষার্থীরা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:21 অপরাহ্ন 18, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জাবি ক্যাম্পাসের সুন্দর দৃশ্য, গাছপালা ও ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষক হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ এবং ছাত্রলীগ কর্তৃক হামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরকে শিক্ষক হিসেবে বয়কট ঘোষণা করেছে তার নিজ পরিসংখ্যান ও উপাত্তবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। পাশাপাশি আজ থেকে তার কোনো ক্লাসে বিভাগের শিক্ষার্থীরা অংশ নেবে না মর্মে ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষ থেকে বিভাগের স্নাতক প্রথম বর্ষ পর্যন্ত (৪৮ থেকে ৫২ ব্যাচ) বিভাগটির শিক্ষার্থীরা এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায়।

বিবৃতিতে বলা হয়, বুধবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের উপর পুলিশের করা জঘন্যতম বর্বর ও ন্যাক্কারজনক হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও প্রক্টর অধ্যাপক আলমগীর কবির। প্রক্টরের উপস্থিতেই শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। যার ফলে বহুসংখ্যক ছাত্র-ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রক্টর আলমগীর কবিরকে বারবার অনুরোধ করার পরও তিনি এই হামলার হাত থেকে ছাত্র-ছাত্রীদের বাঁচাতে অস্বীকৃতি জানান। এতে প্রক্টরের নিজ বিভাগের শিক্ষার্থীদের অনুরোধেও তিনি বিন্দুমাত্র কর্ণপাত করেননি। যা অত্যান্ত দুঃখজনক।

শিক্ষার্থীরা জানান, তার এই অশিক্ষকসূলভ ও সন্ত্রাসী কার্যক্রমের দায়ে তারা অধ্যাপক আলমগীরকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করেছেন। পাশাপাশি তার কোনো ক্লাস আজ থেকে শিক্ষার্থীরা করবে না বলে ঘোষণা দেয়।

এর আগে, গত বুধবার জাবিতে শিক্ষার্থী-পুলিশ মুখোমুখি অবস্থান নেয়।

এসময় সংঘাত এড়িয়ে যাওয়ার জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টর আলমগীর কবিরকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করতে অনুরোধ জানালে তিনি বলেন, ‘পুলিশ যা করার করুক, আমি বের হব না।’

Tags: কোটা আন্দোলনজাবিজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বয়কট
Previous Post

বাংলাদেশ ছাত্রলীগ এবং বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক

Next Post

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাকড

Next Post
বাংলাদেশ পুলিশের লোগো, জাতীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাকড

চট্টগ্রাম ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাকের ছবি, সাইবার আক্রমণের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের ওয়েবসাইট হ্যাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT