চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষার্থীরা আলোচনায় বসছে না, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:21 অপরাহ্ন 18, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য রাস্তায় অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হলেও আন্দোলনকারীরা আলোচনায় বসছে না। তারা বলছেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আইনমন্ত্রীর পক্ষে সংলাপের আহ্বান আসার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে আন্দোলনের সমন্বয়করা একথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, গুলির সাথে কোনো সংলাপ হয় না। এই রক্তের সাথে বেঈমানী করার চেয়ে আমার মৃত্যুই শ্রেয়।

ফেসবুক পোস্টে তিনি বলেন, রক্তের উপর চেয়ার টেবিল বসিয়ে চা খাওয়ার মতো ধৃষ্টতা দেখাতে পারবো না। শুরুতে আমরাই বারবার সংলাপ চাচ্ছিলাম। খুন করে সেই পথ অবরুদ্ধ করেছে সরকার। সকল বাহিনীকে নিরস্ত্র করুন, খুনগুলোর জন্য দায়ী সর্বোচ্চ দায়িত্বশীলকে শাস্তির আওতায় আনুন, ক্যাম্পাসগুলো আমাদের হাতে ফিরিয়ে দিন। নিরস্ত্র অবস্থায় যাদের শহীদ করেছেন তাদের রক্তের মূল্য পরিশোধ করা ছাড়া কোন সংলাপ অসম্ভব। সারাদেশের ছাত্র-জনতার প্রতি আহ্বান করছি লড়াই চালিয়ে যাবার, প্রতিরোধ জারি রাখার।
বারবার, প্রতিবার হেরে যেতে পারে না বাংলাদেশ।

আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেন, রক্ত মাড়িয়ে কোনো সংলাপ নয়।

অপর সমন্বয়ক সারজিস আলম প্রশ্ন রেখে বলেন, একদিকে গুলি আর লাশ অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কিভাবে সংলাপ হতে পারে?

Tags: কোটা আন্দোলনগোল টেবিলছাত্র আন্দোলনবৈঠক
Previous Post

‘মানবাধিকার ইস্যুতে ইসরায়েলকে ফিফার অবশ্যই বহিষ্কার করা দরকার’

Next Post

কোটা আন্দোলন: দেশজুড়ে সংঘর্ষে নিহত ২০

Next Post
দেশজুড়ে কোটা আন্দোলনে সংঘর্ষে নিহত ২০, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা আন্দোলন: দেশজুড়ে সংঘর্ষে নিহত ২০

প্রফুল্ল হাস্যোজ্জ্বল যুবক ছাত্রের ছবি, রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী. Channel i News - চ্যানেল আই নিউজ

রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থী ফারহান নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT