চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদের প্রাণের নিশ্চয়তা চেয়ে রাস্তায় শিল্পী-নির্মাতারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:24 অপরাহ্ন 18, জুলাই 2024
in বিনোদন
A A
শিল্পী-নির্মাতারা রাস্তায় মানববন্ধন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনতে রাস্তায় নেমেছেন নির্মাতা ও শিল্পীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা এলাকায় ব্যানার হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান তারা। 

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে সহিংসতা। চলমান কোটা সংস্কার আন্দোলনে গত দুইদিনে দশটির অধিক তাজা প্রাণ ঝরেছে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের যে দফায় দফায় সংঘর্ষ বাঁধছে এতে করে রাজধানীর অধিকাংশ পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এমন যুদ্ধ পরিস্থিতি পরিহার করে শান্তি প্রতিষ্ঠার দাবীতে রাস্তায় নামেন নির্মাতা, শিল্পীরা। এসময় উপস্থিত ছিলেন নির্মাতা তপু খান, ইমরাউল রাফাত, সাইফুল হাফিজ খান, হাসান রেজাউল, মোহন আহমেদ, সজীব খান, রাহিম সুমন, রাসেল আজম, রনি খান, অভিনেতা আরোশ খান, ফরহাদ বাবু, সাব্বির অর্ণব, ভিডিও সম্পাদক রনি শিকদার জিতু, আরাফাত বিয়নসহ সমমনা মিডিয়াকর্মী।

শিক্ষার্থীদের নিরাপত্তা ও নিরাপদ পরিবেশের জন্য মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ সাধারণ মানুষ, শিক্ষার্থী, ছাত্রলীগ, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মী, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ, গণমাধ্যম কর্মী, সকল শ্রেণী পেশার মানুষের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাস্তায় নামেন।

এসময় তাদের হাতে থাকা ব্যানার ও পোস্টারে দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন শ্লোগান লেখা দেখা যায়।

উপস্থিত বক্তারা জানান, কারোর রক্তই আমরা দেখতে চাই না। কোন সংঘাত আমরা চাই না। আমরা সৃষ্টিশীল মানুষ, শান্তির দূত। শান্তি ফিরে আসুক সবার মাঝে। দায়িত্বশীল অগ্রজদের প্রতি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাই।

Tags: অভিনয়আরশ খানইমরাউল রাফাতছোটপর্দাতপু খাননাটকলিড বিনোদনসিনেমা
Previous Post

আলোচনায় বসে শান্তিপূর্ণ সমাধান চায় সরকার: তথ্য প্রতিমন্ত্রী

Next Post

আফতাবনগরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১

Next Post
Map of Aftabnagar area showing key landmarks and roads in Dhaka. Channel i News - চ্যানেল আই নিউজ

আফতাবনগরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১

রামপুরায় ভবনটি অগ্নিকাণ্ডে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামপুরায় সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT