চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-তাপিয়াকে ক্ষমা চাইতে বলায় আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা বরখাস্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:37 পূর্বাহ্ন 18, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল তারকা মেসি ও তাপিয়া সম্মানজনক মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘বর্ণবাদী এবং বৈষম্যমূলক’ গান এনজো ফের্নান্দেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। এ ঘটনায় অধিনায়ক লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাইতে বলেন দেশটির এক ক্রীড়া কর্মকর্তা। এমন মন্তব্যের জেরে তাকে বরখাস্ত করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

বরখাস্ত হওয়া আর্জেন্টিনার ক্রীড়া উপসচিব জুলিও গ্যারো বলেছিলেন, জাতীয় দলের অধিনায়ককেও এ ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। এএফএ সভাপতির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি মনে করি এমনটা করাই যথোপযুক্ত। এ ঘটনা আমাদের গৌরবান্বিত দেশকে খারাপ অবস্থায় ফেলেছে।

জুলিও গ্যারোর এমন মন্তব্য আর্জেন্টিনার প্রেসিডেন্ট। দেশটির সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গ্যারোকে বরখাস্তের আদেশ জানানো হয়। এক্স অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘রাষ্ট্রপতির অফিস জানাচ্ছে, আর্জেন্টিনার জাতীয় দল, বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমেরিকার দুইবারের চ্যাম্পিয়ন বা অন্য কোনো নাগরিককে কী মন্তব্য করতে হবে, কী ভাবতে হবে বা কী করতে হবে তা কোনো সরকারই বলতে পারে না। এ কারণে, জুলিও গ্যারো জাতির ক্রীড়া উপসচিব পদে আর থাকছেন না।’

বরখাস্ত হওয়ার পর এক্সে করা পোস্টে গ্যারো লিখেছেন, ‘আমার কথা যদি কাউকে আঘাত করে, তাহলে দুঃখিত। এটা আমার উদ্দেশ্য ছিল না। তবে আমি সব সময়ই যেকোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধে থাকব।’

কোপা আমেরিকার ফাইনালের পর আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায় ফ্রান্স দলে থাকা আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা গান গাইছে।

গানের কথাগুলো ছিল এমন- ‘তারা ফ্রান্সের হয়ে খেলে, কিন্তু তাদের বাবা-মা অ্যাঙ্গোলা থেকে এসেছে। তাদের মা ক্যামেরুন থেকে, তাদের বাবা নাইজেরিয়া থেকে এসেছে। কিন্তু তাদের পাসপোর্টে ফরাসি লেখা আছে।’

Tags: আর্জেন্টিনাএএফএএনজো ফের্নান্দেজতাপিয়াবরখাস্তমেসিলিড স্পোর্টস
Previous Post

ব্র্যাক ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

Next Post

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

Next Post
বিজিবি সদস্যরা ঢাকাসহ সারা দেশে মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাসহ সারা দেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রী গভীর সমুদ্র সম্পদ উন্নয়নে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর সমুদ্র সম্পদ আহরণে বিনিয়োগ প্রয়োজন: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT