চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়ী শুটার মারা গেছেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 17, জুলাই 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের প্রথম স্বর্ণজয়ী শুটার মারা গেছেন, কমনওয়েলথ গেমস. Channel i News - চ্যানেল আই নিউজ

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বুধবার সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শুটিং ফেডারেশন আতিকুরের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বিকেল তিনটায় ফেডারেশনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৯০ সালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে আবদুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে সোনার পদক জিতেছিলেন আতিকুর রহমান। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

৩৪ বছর আগে কমনওয়েলথ গেমসের সেই সাফল্য পথ দেখায় শুটিংকে। এরপর ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমস ও ১৯৯৫ সালে মাদ্রাজ (এখন চেন্নাই) সাফ গেমসেও দেশকে সোনার পদক উপহার দিয়েছিলেন। সাফ গেমসে তিনি পাঁচটি সোনা জিতেছেন। তার দেখানো পথে হেঁটে পরে অন্যরাও আন্তর্জাতিক মঞ্চে অনেক স্বর্ণপদক উপহার দেন দেশকে।

শুটিং থেকে অবসর নেওয়ার পরও খেলাটির সঙ্গে নানা ভূমিকায় জড়িয়ে ছিলেন। চট্টগ্রাম থেকে উঠে আসা এই কৃতি শুটার স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
Tags: আতিকুরমৃত্যুলিড স্পোর্টসশুটিং
Previous Post

ড. জাফর ইকবালকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আজীবন নিষিদ্ধ ঘোষণা

Next Post

সাবেক লঙ্কান অধিনায়ককে গুলি করে হত্যা

Next Post
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও বোলিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক লঙ্কান অধিনায়ককে গুলি করে হত্যা

শিল্পের জাদুকর আফজাল হোসেনের ছবি, পোর্ট্রেট. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পের জাদুকর আফজাল হোসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT