চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আল্লাহর দোহাই লাগে মানুষ হয়ে মানুষ মারবেন না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 16, জুলাই 2024
in বাংলাদেশ, বিনোদন
A A
জনপ্রিয় যুবক ছবি, সবার মাঝে স্টাইলিশ যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ সংঘর্ষে বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও ক্ষমতাসীন দলের সমর্থকদের মধ্যে চলমান এই সংঘর্ষ নিয়ে কথা বলছেন সাধারণ মানুষ। সহিংসতার পথ পরিহারের আহ্বান জানাচ্ছেন শিল্পীরাও। তেমনি একজন ‘কুঁড়েঘর’ ব্যান্ডদলের ভোকাল ও ইনফ্লুয়েন্সার তাসরিফ খান।

চলমান সময়ে সহিংসতা নিয়ে এই তরুণ বলেন,“একসময় আমরা ছোট ছিলাম। এলাকার সবাই মিলে সারাদিন একসাথে খেলতাম। সন্ধ্যায় কারেন্ট গেলেও দৌড়ে বের হয়ে যেতাম। কোন একজন খেলার সাথী একবেলা অনুপস্থিত থাকলে আমরা সবাই মিলে বাসায় গিয়ে খোঁজ নিতাম। কেউ কোন অসুবিধায় পড়লে বা অসুস্থ থাকলে খুব মন খারাপ হতো, কস্ট পেতাম। তখন আমরা মানুষ ছিলাম, আমাদের একটা সুন্দর মন ছিল। তখন কোন আন্দোলন, ছাত্রলীগ,ছাত্রদল, পুলিশ বা ক্ষমতা বুঝতাম না। তারপর একদিন আমরা বড় হয়ে গেলাম। এতো বড় হয়ে গেলাম যে ধর্মের আগে, দলের আগে , আন্দোলনের আগে, ছাত্রলীগ-ছাত্রদল বা পুলিশের আগে আমরা যে মানুষ সেটাই ভুলে বসলাম।”

সবার উদ্দেশে এই গায়ক লিখেন,“আল্লাহর দোহাই লাগে মানুষ হয়ে মানুষ মারবেন না, হোক সে আন্দোলনকারী, পুলিশ, ছাত্রলীগ বা ছাত্রদল যে ই হোক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।”

তাসরিফের দেয়া সেই স্ট্যাটাসটি এক ঘণ্টার কম সময়ে ছড়িয়ে যায় সোশাল মিডিয়ায়। যেখানে মাত্র ৫০ মিনিটে রিয়েকশান দিয়েছেন প্রায় লাখ খানেক মানুষ। মন্তব্য এসেছে প্রায় ৫ হাজার, সেই সাথে স্ট্যাটাসটি শেয়ার হয়েছে ২ হাজারের বেশী!

 

Tags: কুঁড়েঘরগানতাসরিফ খানমৃত্যুসংগীত
Previous Post

তিন বিভাগে ফুটবল বিস্তারে কার্যক্রম চালাবে ‘বাফুফে ফুটবল একাডেমী’

Next Post

অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

Next Post
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

রাজধানীর বিভিন্ন স্থানে জনতার সড়ক অবরোধের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীনতার মাত্র ৫৩ বছরে পরাধীনতার গ্লানি ভুলে গেলাম আমরা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT