চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আক্রান্ত শিক্ষার্থীদের নিয়ে যা বললেন সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 16, জুলাই 2024
in বিনোদন
A A
শিক্ষার্থীরা স্কুলে ফেরার জন্য অপেক্ষা করছে, সালমানের ছবি সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত জানাচ্ছেন টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা। নিজের অবস্থান জানিয়ে আক্রান্ত শিক্ষার্থীদের প্রতি জানাচ্ছেন সহমর্মিতা।

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

পোস্টে সালমান লিখেছেন, ‘এমন কোনো শিক্ষার্থী আছেন যার ওপর হামলা করা হয়েছে কিংবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নেব। লক্ষ মেসেজ কিংবা পোস্ট থেকে আপনাদের খুঁজে বের করা আমার জন্য অসম্ভব যদিও। আমাদের যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে লিস্টে, তাহলে তাদের মাধ্যমে আমাকে নক করুন।’

তিনি আরও বলেন, ‘আমি দুঃখিত আপাতত এতটুকুই করতে পারবো সর্বোচ্চ। আপনাদের যদি থাকার জায়গা লাগে বা চিকিৎসা লাগে, আমি আছি। মাত্র কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষ হলে ঢুকতে পারছে না…ক্ষমা চাচ্ছি আবারও যদি এতটুকু যথেষ্ট না হয়। সত্যিই আমার মন ভেঙে গেছে এবং আমি বিব্রত। জনপ্রিয় হওয়া স্বত্বেও কোনো কাজে আসতে না পেরে আমি লজ্জিত।’

কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়।

Tags: আন্দোলনআন্দোলনকারী শিক্ষার্থীছাত্রতারকাফেসবুকলিড বিনোদনসালমান মুক্তাদির
Previous Post

দিনাজপুরে সংঘর্ষে শিক্ষার্থী-সাংবাদিকসহ অনেকে আহত

Next Post

উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে অর্জিত জ্ঞান প্রয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান

Next Post
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথি ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চশিক্ষা নিয়ে দেশে ফিরে অর্জিত জ্ঞান প্রয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান

কোপা ফাইনাল উপলক্ষে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা ও ধাক্কাধাক্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপার ফাইনালে ঝামেলার জন্য কর্তৃপক্ষকে দায়ী করছে কনমেবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT