চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রফি নিয়ে দেশে ফিরল আর্জেন্টিনা দল, নেই মেসি-মার্টিনেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 16, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি নিয়ে দেশে ফিরছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। তবে দলে সঙ্গে ফেরেননি লিওনেল মেসি-এমিলিয়ানো মার্টিনেজসহ বেশ কয়েকজন। শিরোপাজয়ীদের বরণ করতে বিমানবন্দরে ছিল সমর্থকদের উপচে পড়া ভিড়। এসময় পুরো বিমানবন্দর এলাকা যেন রঙিন হয়ে ওঠে। পরে আলবিসেলেস্তেরা এজেইজা মাঠে হাজির হয়ে সমর্থকদের আবেগ ও ভালোবাসায় সিক্ত হন।

চার্টার ফ্লাইটে করে সোমবার স্থানীয় সময় রাত ১০টায় বুয়েন্স আয়ার্সে পা রাখে লিওনেল স্কালোনির দল। তাদের বহন করে আনা উড়োজাহাজে লেখা ছিল, ‘আমরা দুবারের চ্যাম্পিয়নদের নিয়ে আসি।’

বিমান থেকে ট্রফি হাতে নামেন দলের সহ-অধিনায়ক অ্যাঙ্গেল ডি মারিয়া। ফাইনাল ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়া ফুটবলারের পাশে ছিলেন কোচ স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া। বহরে ছিলেন না লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস তালিয়াফিকো, জুলিয়ান আলভারেস, নিকোলাস ওটামেন্ডি ও জেরোনিমো রুল্লি। প্রত্যেকেই রয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। শেষের তিনজন প্যারিস অলিম্পিক গেমসে যোগ দেবেন।

🏆🏆 #Bicampeones La Copa volvió a casa 🇦🇷🙌 pic.twitter.com/EOGJPgK1uj

— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) July 16, 2024

পুরো দেশকে খুশির উপলক্ষ্য এনে দেয়ায় ফুটবল দলকে রাষ্ট্রীয় বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি হাভিয়ের মিলেই। এদিকে, ডি মারিয়াকে অবসর ভাঙানোর চেষ্টা করছেন সতীর্থরা। তাকে ২০২৫ সালে স্পেন-আর্জেন্টিনার লা ফিনালিস্সিমা খেলানোর চেষ্টা চলছে বলেও জানা যায়।

কোপা আমেরিকা জিতে ত্রিমুকুট জয় সম্পন্ন করল মেসি-ডি মারিয়ারা। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ আর ২০২৪ সালে আরও একবার কোপা আমেরিকা জয়। টানা তিন আন্তর্জাতিক ট্রফি জয়ের এক বিরল রেকর্ড গড়ল তারা। যে কীর্তি এতদিন ছিল কেবল স্পেনের।

Tags: আর্জেন্টিনাকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ামার্টিনেজমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টসস্কালোনি
Previous Post

টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল

Next Post

মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল

Next Post
ছাত্রদল নেতা মাঠে নামার ঘোষণা দিচ্ছেন, সংবাদ সম্মেলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে নামার ঘোষণা দিয়েছে ছাত্রদল

কুয়াকাটা সৈকতে তৃতীয় লিঙ্গের নাগরিকদের পরিচ্ছন্নতা অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সৈকতে তৃতীয় লিঙ্গের নাগরিকদের পরিচ্ছন্নতা অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT