চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমার্ধে গোল নেই আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:22 পূর্বাহ্ন 15, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও কলম্বিয়া দলের খেলোয়াড়রা ফুটবল খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে দুদলই লড়াই করছে সমানে-সমান। টিকিটবিহীন দর্শকদের হাঙ্গামার কারণে শিরোপার ম্যাচ ১ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয়েছে।

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার সকালে ফাইনাল মহারণ শুরুর আগেই ছড়ায় উত্তাপ। তবে সেটা স্টেডিয়াম গেটের বাইরে। বিশৃঙ্খলা করে কলম্বিয়ান সমর্থকরা। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও দেরিতে ৭টা ২০ মিনিটে খেলা শুরু হয়।

ম্যাচের প্রথমার্ধে ৪৭ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। ৩টি শটের মধ্যে ১টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, কলম্বিয়া ৮টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে ৪টি।

প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। গঞ্জালো মন্টিয়েলের বাড়ানো ক্রস থেকে বল পান জুলিয়ান আলভারেজ। বক্সের ভেতর থেকে শট নিয়ে জালে জড়াতে পারেননি এ ফরোয়ার্ড।

মিনিট তিনেক পর পাল্টা আক্রমণে যায় কলম্বিয়া, তারাও সুযোগ কাজে লাগাতে পারেনি। লুইস ডিয়াজের গড়ানো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

পরের মিনিটেই রদ্রিগেজের বাড়ানো বলে করডোভা শট করলে তার বারের ঠিক পাশ দিয়ে চলে যায়। যার ফলে এবারও হতাশ হতে হয় কলম্বিয়াকে।

১৩ মিনিটে আবারও আক্রমণে যায় কলম্বিয়া। এবার রদ্রিগেজের বাড়ানো বলে কুয়েস্তা হেড করলে সহজে তালুবন্দি করেন মার্টিনেজ। ৩৩ মিনিটে দারুণ এক শট নেন লারমা। মার্টিনেজের হাতে লেগে বল মাঠের বাইরে চলে যায়। বাকি সময়ে আর তেমন কোনো সুযোগ তৈরি করতে না পারায় গোলশূণ্য বিরতিতে যেতে হয় দুদলকে।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪ডি মারিয়ামেসিলিড স্পোর্টসলুইস ডিয়াজ
Previous Post

মধ্যরাতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post

রিসেপশনে সোনায় মোড়া প্রাচ্য-পাশ্চাত্যের মিশেলে সাজলেন রাধিকা

Next Post
রাধিকা প্রাচ্য-পাশ্চাত্যের মিশেলে সাজে রঙিন পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিসেপশনে সোনায় মোড়া প্রাচ্য-পাশ্চাত্যের মিশেলে সাজলেন রাধিকা

মধ্যরাতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পাল্টাপাল্টি শ্লোগান বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে পাল্টাপাল্টি শ্লোগান বিক্ষোভ শাহজালাল বিশ্ববিদ্যালয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT