চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরবেন কারভাহাল, যেমন হতে পারে স্পেনের একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:25 অপরাহ্ন 14, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
স্পেনের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, মাঠে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের হিসেবে বাকি কয়েকঘণ্টা। পর্দা নামবে ইউরো আসরের। রেকর্ড চতুর্থ শিরোপার অপেক্ষায় স্পেন, ফাইনালে মুখোমুখি হবে টানা দ্বিতীয়বার শিরোপামঞ্চে ওঠা ইংল্যান্ডের। নিষেধাজ্ঞা কাটিয়ে একাদশে ফিরছেন দানি কারভাহাল ও রবিন ডি নরমান্ড।

কোয়ার্টারে জার্মানির বিপক্ষে দুটি হলুদ কার্ড দেখে লালকার্ডে আটকে গিয়েছিলেন দানি কারভাহাল। সেমিতে খেলা হয়নি নির্ভার ডিফেন্ডারের। আরেক ডিফেন্ডার রবিন ডি নরমান্ডও সেমিতে খেলতে পারেননি। গ্রুপপর্বে ইতালি এবং কোয়ার্টারে জার্মানির বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন। নিয়ম অনুযায়ী, সেমির আগে দুটি হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞায় পড়েন। রক্ষণের দুই তারকাকে ফাইনালে পাচ্ছে স্পেন।

ফেরা হচ্ছে না মাঝমাঠের অন্যতম ভরসা পেদ্রির। কোয়ার্টারে জার্মানির বিপক্ষে অষ্টম মিনিটে টনি ক্রুসের বাজে ট্যাকলের শিকার হন। চোটে মাঠ ছেড়ে যান। সেমির পর মিস করতে চলেছেন ফাইনালও।

তারুণ্য নির্ভর স্পেন সব ম্যাচ জিতে ফাইনালে এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে ফেভারিটের তকমাটা তাদের দিকে। আক্রমণে দারুণ করছেন তরুণ লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস। শুরুতে তাদের কাছেই প্রত্যাশা থাকবে কোচ ডি লা ফুয়েন্তের। আসরে তিন গোল করা দানি ওলমো ছন্দে আছেন। মধ্যভাগে শুরু থেকেই সামলাবেন।

জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনালের মহারণের অপেক্ষা এখন। বার্লিনে ৭৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার অলিম্পিয়াস্ট্যাডিয়নে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই। এক নজরে দেখে নেয়া যাক যাদের নিয়ে শিরোপামঞ্চে শুরু করতে পারে স্পেন।

স্পেনের সম্ভাব্য একাদশ: উনাই সিমন (গোলরক্ষক), দানি কারভাহাল, রবিন ডি নরমান্ড, মার্ক কুকুরেলা, আইমেরিক লাপোর্তা, রদ্রিগো, ফ্যাবিয়ান রুইজ, দানি ওলমো, আলভারো মোরাতা, লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস।

Tags: ইউরো-২০২৪ইয়ামালইংল্যান্ডকারভাহালজার্মানিফাইনাললিড স্পোর্টসস্পেন
Previous Post

হতাশা মুছতে যাদের নিয়ে শিরোপামঞ্চে নামতে পারে ইংল্যান্ড

Next Post

মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তবে কী রাজাকারের নাতিপুতিরা পাবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তবে কী রাজাকারের নাতিপুতিরা পাবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখিত ও ক্ষুব্ধ, হামলার ঘটনায় নিন্দা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT