চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটের খবরাখবর নিজেই জানালেন মেসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:17 অপরাহ্ন 14, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি মাঠে ব্যথা অনুভব করে হাত দিয়ে নিজের পা ধরছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টার মিয়ামিতে যোগ দেয়ার পরের মৌসুম থেকে লিওনেল মেসিকে প্রায়ই দেখা যাচ্ছে চোটে পড়তে। চলতি কোপা আমেরিকায়ও ভুগছেন চোটজনিত সমস্যায়। ধীরে ধীরে বয়সের ছাপ পড়তে শুরু করেছে কিংবদন্তির খেলায়! ফাইনালের আগে নিজের চোট নিয়েও জানাতে হয়েছে ৩৭ বর্ষী মহাতারকাকে।

চিলির বিপক্ষে পাওয়া চোট মেসিকে ভালোই ভুগিয়েছে। শেষ আটে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারের পেনাল্টি মিস করেছেন। সেই প্রসঙ্গ বাদ দিলেও ম্যাচজুড়ে তাকে দেখা যায়নি স্বরূপে।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে মেসি বললেন, ‘কানাডার বিপক্ষে আমি ভালো অনুভব করেছি। চিলির বিপক্ষে অ্যাডাক্টর সমস্যায় ভুগেছি, স্বচ্ছন্দে খেলতে পারিনি। গতি কমে গিয়েছিল। দাঁড়াতে ও চলতে সমস্যা হয়েছে। ইকুয়েডরের বিপক্ষে সময়মতো ফিট হয়ে গিয়েছিলাম, চোটের সমস্যা ছিল না। তবে কোনো একটা সমস্যা হচ্ছে যেটি হয়ত এখনই বোঝা যাচ্ছে না এবং মাথায় বেশি ঘুরছিল।’

সেই চোট যে খুব বেশি গুরুতর নয় সেটাও বোঝা গেল মেসির কথায়। মানসিকভাবে ঘুরে দাঁড়িয়েছেন জানালেন, ‘আমি ভয় কাটিয়ে ফেলেছি। ফাইনালের জন্য এখন আরও ভালো অনুভব করছি। গত ম্যাচ থেকেই অনুভূতি ভালো। আশা করি ফাইনালে তেমনটা বজায় থাকবে।’

মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে সোমবার ভোরে ফাইনাল মহারণে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কলম্বিয়া। ৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে ম্যাচ।

Tags: আর্জেন্টিনাকলম্বিয়াকোপা আমেরিকা ২০২৪মেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

চারশ বছর বরফের নীচে থাকা কেদারনাথ

Next Post

স্পেনের এই দল ভবিষ্যতের গান গাইছে

Next Post
স্পেনের ফুটবল দল বিশ্বকাপের জন্য প্রস্তুত, খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের এই দল ভবিষ্যতের গান গাইছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বোর্ড, নেত্রকোনা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT