চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্প থেকে রাইফেল-গুলিসহ আরসা কমান্ডার আটক

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
12:42 অপরাহ্ন 14, জুলাই 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারসহ অস্ত্র ও গুলিসহ আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির পর বিদেশি দু’টি জি-৩ রাইফেল এবং ৫০টি গুলিসহ আরসা’র এক শীর্ষ কমান্ডারকে আটক করেছে এপিবিএন পুলিশ।

রোববার (১৪ জুলাই) ৮ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দিবাগত রাত দেড়টায় উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকে এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ ইলিয়াস (২৬) উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৫ সাব ব্লকের মৃত হাসান আহমদের ছেলে।

মোহাম্মদ ইকবাল বলেন, শনিবার মধ্যরাতে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেইন এ-ব্লকের কবরস্থানের পাশে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে খবরে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা উপস্থিতি টের পেয়ে এপিবিএন সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে।

তিনি বলেন, গোলাগুলির একপর্যায়ে পালিয়ে যাওয়ার সময় আরসা’র এক শীর্ষ কমান্ডারকে আটক করতে সক্ষম হয়। পরে তার সাথে থাকা একটি বস্তা থেকে বিদেশি ২টি জি-৩ রাইফেল এবং ৫০টি গুলি উদ্ধার করে এপিবিএন।

ইকবাল বলেন, আটক যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি আরসা’র সক্রিয় সদস্য। উদ্ধার করা অস্ত্র ও গুলি ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসা কমান্ডার জিয়াউর রহমানের কাছে নিয়ে যাচ্ছিলেন বলেও জানান তিনি।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ ইকবাল।

Tags: আরসাআরসার কমান্ডার গ্রেপ্তারআরসার সন্ত্রাসী গ্রেপ্তারগোলাগুলি
Previous Post

ট্রাম্পের ওপর হামলাকারী গুলিতে নিহত

Next Post

হাসপাতাল ছেড়ে বাসায় ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্পের বাসায় ছাড়ার সময়ের ছবি, নিরাপত্তা কর্মীরা surround করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতাল ছেড়ে বাসায় ডোনাল্ড ট্রাম্প

বিনিয়োগকারী বা ব্যবসায়ী ব্যক্তি, স্যুট পরা, গ্লাস পরা, পেছনে blurred ব্যাকগ্রাউন্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেভারিট বলতে কিছু নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT