চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকার থেকে সফল ইউটিউবার, বছরে আয় ১১ কোটি টাকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 13, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইউটিউব লোগো দেখাচ্ছে, হাতে ডলার অর্থের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনের ক্রেডিট এগ্রিকোল ব্যাংকের সহযোগী পরিচালক হিসেবে কাজ শুরু করেছিলেন নিশা শাহ। দীর্ঘ ৯ বছর কর্মজীবন অতিবাহিত হলেও সন্তুষ্ট ছিলেন না নিজের পেশায়। এরপর ব্যাংকের চাকরি ছেড়ে শুরু করেছেন ইউটিউবে কন্টেন্ট তৈরির কাজ। একটা পর্যায়ে সফলও হয়েছেন তিনি। বছরের আয় করছেন বাংলাদেশি টাকায় ১১ কোটি টাকারও বেশি।

শনিবার (১৩ জুলাই) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিশা শাহ বুঝতে পেরেছিলেন ব্যাংকের চাকরিটি ‘চ্যালেঞ্জিং’।

তাই, ঠিক এক বছরের কিছু সময় আগে ঝুঁকিপূর্ণভাবে নিজের ক্যারিয়ার পরিবর্তন করেন নিশা শাহ। ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে শুরু করেন ইউটিউবিং। তবে এক বছরে নিজেকে ছাড়িয়ে গেছেন উন্নতম উচ্চতায়। আয় করেছেন ১১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা।

সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালেও নিশা শাহ এর কর্মস্থান ছিল ব্যাংক। আর বাৎসরিক আয় ছিল ২ লাখ ৪৬ হাজার ডলার, বা তিন কোটি টাকা। তবে তিনি এই বেতনে সন্তুষ্ট ছিলেন না।

নিশা শাহ বলেন, ব্যাংকের চাকরিটা আমার ভালো লাগতো না। আমি এমন কিছু চেয়েছিলাম, যেখানে মানুষের জন্য কিছু করার সুযোগ থাকবে। অথচ ব্যাংকে থাকলে তা কখনো করার সুযোগ নেই। তাই চাকরি ছেড়ে নতুন কিছু শুরু করেছিলাম।

ইউটিউবে নিশার সাফল্য তাংক্ষণিক হয়নি। তার ফলোয়ার সংখ্যা (সাবস্ক্রাইব) এক হাজার পৌঁছাতে সময় লেগেছে প্রায় ১১ মাস। তবে ২০২২ সালের সেপ্টেম্বরে একটি টার্নিং পয়েন্ট আসে তার জন্য। তিনি নিজের সম্পর্কে একটি ভিডিও তৈরি করেন। আর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। দ্রুত এক হাজার থেকে ফলোয়ার সংখ্যা ৫০ হাজারে পৌঁছায়। আর ওই এক ভিডিও থেকে আয় হয় প্রায় ৪ লাখ টাকা। এভাবেই বাড়তে থাকে আয়ের পরিধি।

Tags: ইউটিউবইউটিউবারব্যাংকার
Previous Post

কোটা আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে: ডিবি প্রধান

Next Post

নারী উদ্যোক্তাদের জন্য ‘নারী মৈত্রী ও লেডিস অব লিবার্টি অ্যালায়েন্স’র বিশেষ সভা

Next Post
নারী উদ্যোক্তাদের জন্য নারী মৈত্রী ও লেডিস অব লিবার্টি অ্যালায়েন্সের সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী উদ্যোক্তাদের জন্য ‘নারী মৈত্রী ও লেডিস অব লিবার্টি অ্যালায়েন্স’র বিশেষ সভা

নাফনদীতে ডুবে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

টেকনাফে নাফনদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT