চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েতে ছিলেন, তবু বচ্চনদের ধারেকাছে যাননি ঐশ্বরিয়া!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 13, জুলাই 2024
in বিনোদন
A A
ঐশ্বরিয়া বিয়ের অনুষ্ঠানে পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কে নাকি চিড় ধরেছে। যা নিয়ে নাকি বচ্চন পরিবারে অশান্তি চলছে। যদিও বচ্চন পরিবারের কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তবে শুক্রবার (১২ জুলাই) যেন অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই স্পষ্ট হয়ে গেল অনেক কিছু।

এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল অনন্ত-রাধিকার বিবাহের আসর, যেই উপলক্ষে তারকাদের সমাগম। বিয়ের আসরে প্রবেশ করেই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন প্রায় প্রত্যেকে। এসময় বচ্চন পরিবারের সদস্যরাও একসঙ্গে প্রবেশ করেন এই গ্র্যান্ড ওয়েডিংয়ে।

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, শ্বেতা নন্দা, অগস্ত্য নন্দা, নব্যা নভেলি নন্দা, এমনকি শ্বেতার স্বামী নিখিল নন্দাও একসঙ্গে ক্যামেরাবন্দি হন। এ যেন সুখী পরিবারের ‘পারফেক্ট ফ্যামেলি ফ্রেম’। কিন্তু কোথায় ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্য?

কিছুক্ষণ পরে আলাদাভাবে মেয়ে আরাধ্যকে নিয়ে প্রবেশ করেন ঐশ্বরিয়া। মা-মেয়ে একসঙ্গে ছবি তোলেন। একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও বচ্চন পরিবারের কারও সঙ্গেই কথা বলতে দেখা যায়নি ঐশ্বরিয়া কিংবা আরাধ্যকে। আর এর পর থেকেই সম্পর্কে ভাঙন ধরার জল্পনা যেন আরও স্পষ্ট হয়ে যায়।

এদিকে আম্বানিদের বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে অমিতাভ বচ্চন তার ব্লগে লেখেন যে, ‘একটি গৌরবময় বিয়ে থেকে ফিরে আসা এবং দীর্ঘ সময় পর জনসমক্ষে আসার অনুভূতি, ভালবাসা এবং স্নেহ, যা আমি পুরনো পরিচিতদের সঙ্গেই ভাবতে পারি। তাদের চেহারায় হয়তো অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের মেলামেশা, আন্তরিকতা ও স্নেহ সেই আগের মতোই রয়েছে।’

তিনি আরো লেখেন ‘এটাই জীবন… মেলামেশা এবং ভালোবাসা এবং যত্ন… অদ্ভুত যে একে অপরের কাছে গুরুত্বপূর্ণ এই ছোট ছোট জিনিসগুলো রয়ে যায়, কিন্তু সেগুলোর সঙ্গে জড়িত মানুষগুলো হারিয়ে যায় বা ভুলে যায়। সত্যিকারের ভুলে যাওয়াও আসলে নয়, বরং পিছনে রাখা। এবং তখনই মনে করা যখন তাদের সেগুলোর দরকার পড়ে।’ অমিতাভের এই পোস্ট যেন এখন সকল জল্পনা জোড়ালো করছে।

Tags: অভিষেক বচ্চনঅমিতাভ বচ্চনঐশ্বরিয়া রাই বচ্চনবচ্চন পরিবার
Previous Post

ঢাকাই সিনেমায় একজন দিলদার ছিলেন

Next Post

কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে: ওবায়দুল কাদের

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদরা একত্রিত হয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতে চলবে: ওবায়দুল কাদের

নেত্রকোণায় পাহাড়ি ঢলে শিশু নিখোঁজের খবর, পানিতে ডুবে যাওয়ার সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে শিশু নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT