চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় নচিকেতাকে পেয়ে স্মৃতিকাতর ফেরদৌস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:44 অপরাহ্ন 13, জুলাই 2024
in বিনোদন
A A
ফেরদৌস ও নচিকেতা একসঙ্গে উপস্থিত, উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগীত জীবনের ৩০ বছর পূর্তিতে গত বছর ঢাকায় একক কনসার্ট করেন নচিকেতা। চলতি বছরেও ঢাকায় রয়েছে তার একাধিক কনসার্ট। এরইমধ্যে শুক্রবার এই শিল্পীকে গাইতে দেখা গেল হাতিরঝিলের এম্ফি থিয়েটারে!

‘ঢাকা মেলানকলি’ শিরোনামের একটি কনসার্টের আয়োজন করেছে ব্লু–ব্রিক কমিউনিকেশনস। কনসার্ট দেখতেই এদিন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস।

নচিকেতার সাথে বহু আগে থেকেই সম্পর্ক ফেরদৌসের। বলতে গেলে ফেরদৌসের ক্যারিয়ারের শুরু থেকেই নচিকেতাকে খুব ভালো করে চেনেন। কেননা ফেরদৌসের প্রথম পূর্ণাঙ্গ ছবি ‘হঠাৎ বৃষ্টি’র সংগীত পরিচালক ছিলেন নচিকেতা। সিনেমায় আছে তার গাওয়া অন্তত চারটি গান। যে গানগুলো এখনো ফিরে মানুষের মুখে মুখে।

শুক্রবার সন্ধ্যার পর নচিকেতা যখন হাতিরঝিলে গাইছিলেন, তখন মঞ্চে ডাকা হয় ফেরদৌসকে। এদিন মঞ্চে উঠে ফেরদৌস স্মৃতি হাতড়ে ফিরে গেলেন ‘হঠাৎ বৃষ্টি’র সময়ে! বাসু চ্যাটার্জী পরিচালিত যৌথপ্রযোজনার এই ছবিটি তখন সুপারডুপার হিট হয়। এই ছবি করতে গিয়েই ফেরদৌসের পরিচয় নচিকেতার সঙ্গে।

সে বিষয়ে বলতে গিয়ে এদিন ফেরদৌস বলেন, নচিকেতা দাদার সাথে আমার পরিচয় ‘হঠাৎ বৃষ্টি’ করতে গিয়ে। কিন্তু তার সাথে সম্পর্ক হয় ওই ছবির শুটিংয়ের পর। প্রথম সাক্ষাতের গল্প বলতে গিয়ে ফেরদৌস বলেন, যেদিন ‘হঠাৎ বৃষ্টি’র অডিও রিলিজ হলো, সেদিন নচিকেতা দাদা এলেন অনুষ্ঠানে। কলকাতা ক্লাবে ছিলো অনুষ্ঠান। তিনি ঢুকতে ঢুকতে বলছিলেন ‘আমার কণ্ঠে কে ঠোঁট মেলাচ্ছে, আমার যদি পছন্দ না হয়, সে বাদ’! আমি এক বছর ধরে শুটিং করেছি, আর এই ভদ্রলোক কী বলছেন! অন্ধকার হল রুমে আমরা কেউ কাউকে দেখছি না, শুধু কথা শুনছি। কিন্তু যখন গান দেখানো হলো স্ক্রিনে, শেষে তিনি এসে আমাকে খুঁজে জড়িয়ে ধরে বললেন, ‘এখন থেকে আমি সব গান গাইবো, আর তুই সব লিপ সিং করবি’! উনার কথা শুনে সেদিন মনে হয়, ‘হঠাৎ বৃষ্টি’ তবে কিছু একটা হবে।

স্মৃতিকাতর ফেরদৌসের কথা শুনতে শুনতে তাকে এসে জড়িয়ে ধরেন পাশে দাঁড়িয়ে থাকা গুণী শিল্পী নচিকেতা। এসময় ফেরদৌস তাকে উদ্দেশ্য করে বলেন, এখন আমার একটা পরিবর্তন এসেছে। আমি ঢাকা-১০ আসনের সংসদ সদস্য। সামনে দেশ নিয়ে একটি গান বানাবো। ঢাকা ১০ আসন নিয়ে কিছু কথা আমি বলে দিবো, নচিকেতা দা ধরলে দারুণ কিছু হয়ে যাবে।

Tags: কনসার্টনচিকেতাফেরদৌসবাসু চ্যাটার্জীলিড বিনোদনসিনেমাহঠাৎ বৃষ্টি
Previous Post

ইমরান খানের দলকে স্বীকৃতি দিল পাকিস্তানের আদালত

Next Post

গাজায় ধ্বংসস্তূপ থেকে নারী-শিশুসহ ৬০টির বেশি মরদেহ উদ্ধার

Next Post
গাজায় ধ্বংসস্তূপের মধ্যে নারী-শিশুসহ উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ধ্বংসস্তূপ থেকে নারী-শিশুসহ ৬০টির বেশি মরদেহ উদ্ধার

বাংলাদেশ ক্রিকেটার ও ইংল্যান্ড ক্রিকেটার মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যান্ডারসনকে নিয়ে ভুল পোস্ট মুছে দিলেন বাবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT