চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ স্পেনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:47 অপরাহ্ন 12, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Spain and Germany football players in action during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে এপর্যন্ত শিরোপার দেখা পায়নি ইংল্যান্ড। ফাইনালের মঞ্চে তাদের প্রতিপক্ষ প্রতিযোগিতায় তিনবারের চ্যাম্পিয়ন স্পেন। চলতি আসরে ইংল্যান্ড অথবা স্পেন যে দলই চ্যাম্পিয়ন হোক, গড়বে নতুন ইতিহাস।

জার্মানিতে চলতি ১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। ৭৪ হাজার দর্শক ধারণ ক্ষমতার বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে মাঠের লড়াই।

এ নিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠেছে ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ড। ইউরোর ২০২০ আসরে ফাইনালে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ইংলিশদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। এবার স্পেন বাধা পেরিয়ে শিরোপা জিততে পারলে নতুন চ্যাম্পিয়ন পাবে ইউরো। নিজেদের ইতিহাসে প্রথমবার ইউরো শিরোপা জিতবে গ্যারেথ সাউথগেটের দল।

অন্যদিকে ইউরোতে সর্বোচ্চ তিনটি করে শিরোপা নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে স্পেন ও জার্মানি। স্পেনিয়ার্ডদের সামনে দারুণ সুযোগ প্রতিযোগিতায় নিজেদের সর্বোচ্চ চূড়ায় তোলার। ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে শিরোপা উঁচিয়ে ধরতে পারলে ইউরোপীয় ফুটবলের ঐতিহ্যবাহী টুর্নামেন্টে সর্বোচ্চ ট্রফির মালিক হবে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

শিরোপা জয়ের দিক থেকে স্পেন-জার্মানির পর দুইবার করে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি ও ফ্রান্স। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, নেদারল্যান্ডস, ডেনমার্ক, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চেকোস্লোভাকিয়া এবং গ্রিস একবার করে শিরোপা জিতেছে। প্রতিযোগিতায় স্পেন একমাত্র দেশ যারা ২০০৮ এবং ২০১২ সালে টানা দুবার ইউরোর শিরোপা জিতেছে।

Tags: ইউরো-২০২৪ইতালিইংল্যান্ডজার্মানিফাইনাললিড স্পোর্টসস্পেন
Previous Post

ভারতের নতুন কোচের প্রশংসায় ক্যালিস

Next Post

পাঁচ মাল্টিপ্লেক্সে শবনমের ‘আজব কারখানা’

Next Post
শবনমের ‘আজব কারখানা’ সিনেমার পোস্টার, আসছে শো-র জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ মাল্টিপ্লেক্সে শবনমের ‘আজব কারখানা'

বৃষ্টির পানিতে ডুবে গেছে ফুটবল মাঠ, বাস ও গাছের শাখা পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল বৃষ্টিতে ডুবল বাফুফের আঙিনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT