চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মাল্টিপ্লেক্সে শবনমের ‘আজব কারখানা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:02 অপরাহ্ন 12, জুলাই 2024
in বিনোদন
A A
শবনমের ‘আজব কারখানা’ সিনেমার পোস্টার, আসছে শো-র জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ চলে গেছে প্রায় মাস খানেক হতে চললো। এরমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি নতুন ছবি। যদিও ‘তুফান’-এর চাহিদা এখনো তুঙ্গে। তবে শুক্রবার (১২ জুলাই) মুক্তি পেল শবনম ফেরদৌসী পরিচালিত ছবি ‘আজব কারখানা’!

দেশের পাঁচটি মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

নির্মাতাসূত্রে জানা গেছে, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সকাল ১১টা ৩০ মিনিট ও বিকেল ৪টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিট। মিরপুর সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্সে দুপুর ২টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিট। কেরাণীগঞ্জের লায়ন্স সিনেমা হলে বিকেল ৫টা ১০ মিনিট। এছাড়াও যমুনা ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে চলবে ছবিটি।

একজন রকস্টারের জীবনকে কেন্দ্র করেই এগিয়েছে ‘আজব কারখানা’র গল্প। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করেন এই রকস্টার। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। উঠে এসেছে শিল্পীর জীবন-সংগ্রামের কথা। এই রকস্টারের ভূমিকার অভিনয় করেছেন পরমব্রত।

শবনম ফেরদৌসী বলেন, মানুষের অস্তিত্ব, কর্মকাণ্ড সবটাই তো আজব। বিষয়গুলোকে একজন শিল্পীর জীবন-সংগ্রামের মধ্য দিয়ে তুলে ধরেছি। একজন রকস্টারের সঙ্গে বাংলাদেশের লোকশিল্পীদের দেখা হয়, প্রান্তিক পর্যায়ের এই শিল্পীদের জীবনধারা উঠে আসে ছবিতে। এতে শহর থেকে গ্রাম- দুই জীবনের চিত্রপট থাকায় টিম ‘আজব কারখানা’কে ছুটতে হয়েছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুষ্টিয়া, নেত্রকোনাসহ বিভিন্ন অঞ্চলে।

এ ছবিতে আরও অভিনয় করেছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।

আজব কারখানা প্রযোজনা করেছেন টেলিভিশন ব্যক্তিত্ব সামিয়া জামান। ২০১৬-১৭ অর্থবছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছিল ‘আজব কারখানা’। বিশ্বের ১৫টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ছবিটি। পাঁচটি পুরস্কারও জিতেছে।

২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘এশিয়ান সিলেক্ট: নেটপ্যাক অ্যাওয়ার্ড’ শাখায় প্রদর্শিত হয় এটি। একই বছরের জানুয়ারিতে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা শাখায় দেখানো হয় সিনেমাটি। এছাড়া ২০২৩ সালের অক্টোবরে ফ্রান্সেও প্রদর্শিত হয় ‘আজব কারখানা’।

Tags: আজব কারখানাতুফানপরমব্রত চট্টোপাধ্যায়মাল্টিপ্লেক্সলিড বিনোদনসিনেমাসিনেমা হল
Previous Post

জার্মানিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ স্পেনের

Next Post

প্রবল বৃষ্টিতে ডুবল বাফুফের আঙিনা

Next Post
বৃষ্টির পানিতে ডুবে গেছে ফুটবল মাঠ, বাস ও গাছের শাখা পানিতে ডুবে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবল বৃষ্টিতে ডুবল বাফুফের আঙিনা

অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের চরিত্রের দৃশ্য, পাহাড়ি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

'কল্কি'র সিকুয়েলে থাকছেন না দীপিকা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT