চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিক্ষোভের পর প্রায় সব মন্ত্রীদের বরখাস্ত করলেন কেনিয়ার প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:21 পূর্বাহ্ন 12, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কেনিয়ার প্রেসিডেন্ট বিক্ষোভের পর ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারবিরোধী বিক্ষোভের বেশ কয়েক দিন পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো তার মন্ত্রীসভার অধিকাংশ মন্ত্রীকেই বরখাস্ত করেছেন। তবে, তিনি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের বহাল রেখেছেন।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, বৃহস্পতিবার ১১ জুলাই এই ঘোষণা দেন প্রেসিডেন্ট। প্রস্তাবিত কর বৃদ্ধি, দুর্নীতিগ্রস্ত ও নিষ্ক্রিয় মন্ত্রীদের সরিয়ে মন্ত্রীসভার সংস্কার করতে রুটোকে আহ্বান জানিয়ে সে দেশে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরে এই সিদ্ধান্ত নিলেন কেনিয়ার প্রেসিডেন্ট।

তিনি বলেন, কেনিয়ার জনগণ যা বলতে চান তা গভীর মনোযোগ দিয়ে শুনে, চিন্তাভাবনা করে এবং আমার মন্ত্রীসভার সার্বিক কার্যকলাপ, তাদের অর্জন ও চ্যালেঞ্জগুলো বিবেচনার পর আমার প্রদত্ত ক্ষমতাবলে আজ মন্ত্রীসভার সকল সচিব ও অ্যাটর্নি জেনারেলকে কেনিয়া প্রজাতন্ত্রের মন্ত্রীসভা থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছি। কেবলমাত্র মন্ত্রীসভার প্রধান সচিব ও পররাষ্ট্র ও প্রবাসী বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে বহাল রাখা হচ্ছে।

রুটো বলেন, তিনি বিভিন্ন সেক্টরে আলোচনা করবেন এবং বিভিন্ন দলকে নিয়ে সরকার প্রতিষ্ঠিত করবেন যা দেশ চালাতে তাকে সাহায্য করবে। তিনি আরও বলেন, তিনি বলেন, আমরা ক্ষমতায় অযোগ্য সরকারকে রাখতে পারি না। আমরা এমন সরকারকে রাখতে পারি না যে তার তরুণদের হত্যা করে ক্ষমতায় টিকে থাকে।

উল্লেখ্য, গত মাসে সংসদ একটি আর্থিক বিল পাশ হয়েছিল যেখানে বেশ কয়েকটি কর বৃদ্ধির প্রসঙ্গ ছিল। এতে বিক্ষোভে নামে দেশটির সাধারণ মানুষ। তখন নাইরোবিসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষে কমপক্ষে ৪১ জন নিহত হয়েছিলেন।

Tags: কেনিয়াপ্রেসিডেন্ট
Previous Post

রাজধানীতে প্রবল বৃষ্টি, ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস

Next Post

সেরে ওঠার খবর নিজেই জানালেন নাফীস

Next Post
অসুস্থ নাফীস হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেরে ওঠার খবর নিজেই জানালেন নাফীস

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলন শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

আষাঢ়ের বৃষ্টিতে এশিয়া কাপের প্রস্তুতিতে ঘাটতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT