চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষার্থীদের দিয়ে পানি ঘোলা করার দৌড়ঝাঁপ চলছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 11, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটাবিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের ব্যবহার করে ‘পানি ঘোলা’ করার দৌড়ঝাঁপ চলছে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: এই ধরনের বিষয়ে পানি ঘোলা করার মানুষের অভাব হয় না। অনেকেই শিক্ষার্থীদের ব্যবহার করার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে।আশা করি শিক্ষার্থীরা এটি বুঝবে এবং সড়ক থেকে সরে যাবেন।

এদিকে উচ্চ আদালতের আদেশের পর কোটাবিরোধী আন্দোলনের সুযোগ নেই মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ বলা হয়েছে, সড়ক অবরোধ করে ভোগান্তি সৃষ্টি করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষিত ও মেধাবীরা কেনো রাষ্ট্রের বিপক্ষে যাবে এ প্রশ্নও তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, কেউ বেআইনি অবস্থানে গেলে পুলিশ অ্যাকশনে যায়; যখন ভাঙচুর বা অগ্নিসংযোগ করে। এককথায় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না।

কোটাবিরোধী আন্দোলনের ‘সবকিছু’ পুলিশ পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: আদালতে মামলা যখন চলছে, তখন আন্দোলনের প্রয়োজনীয়তা আছে কিনা শিক্ষার্থীদের তা ভাবতে হবে। ডিএমপিও স্পষ্ট নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, এখন মনে হয়, কষ্ট করে শিক্ষার্থীদের সড়কে অবস্থান করার প্রয়োজন নেই। আদালতেই সব সমাধান হয়ে যাবে। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীরা যেনো আদালতেই সব উপস্থাপন করে। সড়কে অবস্থান করে জন ভোগান্তি না বাড়ানোই ভাল।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে।

Tags: কোটা আন্দোলনস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ডিরেক্টরস গিল্ডের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারকাদের মিলনমেলা

Next Post

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা বিষয়ে ২৭ দফা

Next Post
বাংলাদেশ ও চীনের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন মাত্রা বিষয়ে ২৭ দফা

নেতৃবৃন্দের বৈঠক চলাকালে ছবি, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেটে সিগারেটের দাম বৃদ্ধিতে দরকার 'বিগ পুশ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT