চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এডিস মশার লার্ভা পাওয়ায় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 10, জুলাই 2024
in বাংলাদেশ
A A
নির্বিচারে জলাশয়ে মশার লার্ভা ধ্বংসের জন্য ভ্রাম্যমাণ আদালত অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

এডিস মশার লার্ভা পাওয়ায় ১৩টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে করপোরেশন পরিচালিত ৭টি ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

আজ মঙ্গলবার (০৯ জুলাই) করপোরেশনের কাঁঠালবাগান, সিপাহীবাগ এলাকার আশপাশ ও দক্ষিণ বনশ্রীর আশপাশ, মাহাদীনগরের মোল্লাবাড়ি, রাজাখালি, নড়াইবাগ, আগামাসি লেন, মেরাজনগর, সেনোলাক্স গলির ডি ব্লক, পূর্ব-পশ্চিম ধোলাইপাড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ ১৬ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাগান এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি বাসাবাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ২টি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ০২ নম্বর ওয়ার্ডের সিপাহীবাগ এলাকার আশপাশ ও দক্ষিণ বনশ্রীর আশপাশ এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি বাসাবাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক ৫৫ নম্বর ওয়ার্ডের মাহাদীনগরের মোল্লাবাড়ি এলাকায় ৯০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ৩টি নির্মাণাধীন ভবনে বিপুল পরিমাণ এডিস মশার লার্ভা পাওয়ায় ৩টি মামলায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তৌহিদুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ডের আগামাসি লেন এলাকায় ৬০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ৩টি বাড়িতে লার্ভা পাওয়ায় ৩ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমির হামজা ৫১ নম্বর ওয়ার্ডের পূর্ব-পশ্চিম ধোলাইপাড় এলাকায় ১৪৫টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২ টি স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ মামলায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আট নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ ৬৯ নম্বর ওয়ার্ডের রাজাখালি, নড়াইবাগ এলাকায় ৬৫ টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি বাড়িতে লার্ভা পাওয়ায় বাড়ির মালিককে সতর্ক করেন।

দশ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শামসুল আরেফীন ৫৯ নম্বর ওয়ার্ডের মেরাজনগর, সেনোলাক্স গলির ডি ব্লক এলাকায় ৫৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করে ২টি বাসা বাড়ি ও স্থাপনায় লার্ভা পাওয়ায় ২ টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযান প্রসঙ্গে তিন নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান আশিক বলেন, “আজকের অভিযানে ৩টি নির্মাণাধীন বহুতল ভবনে এডিস মশার লার্ভা পেয়েছি। এ সময় প্রত্যেকটি ভবনকে ৫০ হাজার টাকা করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”

আজকের অভিযানে সর্বমোট ৫৩৩টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৩টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৩টি মামলায় সর্বমোট ২ লাখ ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Tags: এডিস মশাএডিস মশার লার্ভাডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
Previous Post

উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রে যাওয়া বাংলাদেশি তরুণদের প্রশংসায় যুক্তরাষ্ট্র দূতাবাস

Next Post

আরশ-তানিয়া জুটির যে নাটকে মুগ্ধ দর্শক

Next Post
আরশ-তানিয়া অভিনীত নাটকের প্রেমময় দৃশ্য, দর্শকদের মুগ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

আরশ-তানিয়া জুটির যে নাটকে মুগ্ধ দর্শক

Bangladeshi officials and journalists attend a press conference in a room. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েকে লুকিয়ে জামাতাকে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন শ্বশুর-শাশুড়ি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT