চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবা বোর্ডে ফিরলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর পুত্র তাহসিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 09, জুলাই 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
দাবা বোর্ডে দুই যুবকের প্রতিযোগিতা, মনোযোগী খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডের খেলা চলাকালীন মৃত্যুর কোল ঢলে পড়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার আকস্মিক মৃত্যুতে তিন দিন শোকের পর মঙ্গলবার থেকে খেলা শুরু করেছে দাবা ফেডারেশন। এদিন দাবা বোর্ডে ফিরেছেন প্রয়াত জিয়াউর পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

গত শুক্রবার ১২তম রাউন্ডে গ্র্যান্ডমাস্টার জিয়াউর মুখোমুখি হয়েছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের। ৩টায় শুরু হওয়া ম্যাচে প্রায় তিনঘণ্টা খেলেছিলেন। বিকেল ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন। প্রতিপক্ষসহ অনেকে এগিয়ে আসেন। দ্রুতই শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাবা ফেডারেশন থেকে ৯ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে পৌঁছালেও আর ফেরানো যায়নি। বয়স হয়েছিল ৪৯ বছর।

জিয়াউরের মৃত্যুর কারণে ১২তম রাউন্ডে কয়েকটি বোর্ডের খেলা অসমাপ্ত ছিল। অসমাপ্ত বোর্ডের খেলা শুরু হয়েছে মঙ্গলবার। জিয়াউরের মৃত্যুর দিন তাহসিন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে খেলছিলেন। মঙ্গলবার পুনরায় শুরু হওয়া সেই খেলায় অংশগ্রহণ করেছেন তাহসিন। ৬ চাল পর তাহসিন-শাকিল সমঝোতার ড্র করেছেন।

Tags: জিয়াউরতাহসিনদাবাদাবা ফেডারেশনলিড স্পোর্টস
Previous Post

জাতীয় স্বার্থেই সামাজিক সুরক্ষা কার্যক্রমে দরকার জবাবদিহিতা

Next Post

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে স্বাগত জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রসু খাঁ: ব্যর্থ প্রেমিক থেকে সিরিয়াল কিলার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT