চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছন্দ হারিয়ে বিধ্বস্ত শরিফুল, নিশাঙ্কার সেঞ্চুরি, জিতল ক্যান্ডি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:14 অপরাহ্ন 09, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কা প্রিমিয়ার লিগে ক্যান্ডি ফ্যালকনসের হয়ে আগের ম্যাচগুলো ভালো করলেও জাফনা কিংসের বিপক্ষে ছন্দ হারিয়েছেন শরিফুল ইসলাম। টাইগার পেসারের বাজে দিনে সেঞ্চুরি তুলেছিলেন পাথুম নিশাঙ্কা। তবে দুই শতাধিক রানের লক্ষ্যতাড়ায় নেমে শেষ হাসিটা হেসেছে শরিফুলের দলই। দিনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে জিতেছে ক্যান্ডি।

ডাম্বুলায় টসে জিতে জাফনাকে ব্যাটে আমন্ত্রণ জানায় ক্যান্ডি। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ২২৪ রান তোলে জাফনা। জবাবে নেমে ১০ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ফ্যালকনস।

ইনিংসের দ্বিতীয় ওভারে বলে এসেছিলেন শরিফুল। প্রথম চার বলে বাউন্ডারি হজম করেননি। শেষ দু-বলে টাইগার পেসারের উপর চড়াও হন নিশাঙ্কা। পঞ্চম বলে ছক্কা ও শেষ বলে চার হাঁকান। ১৪ রান খরচ করে বসেন শরিফুল।

পঞ্চমওভারে দ্বিতীয়বার বলে আসেন শরিফুল। দুটি চার হজম করে এ ওভারে খরচ করেন ১১ রান। ১৬তম ওভারে নিজের তৃতীয় ওভারে আসেন শরিফুল। এই ওভারে নিশাঙ্কার সামনে রীতিমত বিধ্বস্ত হন। প্রথম বলে দু্ই রান, দ্বিতীয়টি ডট এবং তৃতীয়-চতুর্থ বলে ছক্কা, পঞ্চম ও শেষ বলে চার হজম করেন শরিফুল। ২২ তুলে নেন নিশাঙ্কা।

ষোলোতম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন নিশাঙ্কা। ৫২ বলে সেঞ্চুরি পূর্ণ করার পথে ছিল ৩টি ছক্কা ও ১৩টি চার। এর আগে ইনিংসের পঞ্চম ওভারে শরিফুলকে চার মেরে ২১ বলে ফিফটি পূর্ণ করেন নিশাঙ্কা। শেষঅবধি ১৬টি চার ও ৪টি ছক্কার মারে ৫৯ বলে ১১৯ রান করেন নিশাঙ্কা।

বাকিদের মধ্যে রাইলি রুশো চার ছক্কা ও দুই চারে ১৮ বলে ৪১ রান করেন। ২৩ বলে ২৬ রান করেন কুশল মেন্ডিস।

ডাম্বুলা বোলারদের হয়ে দাসুন শানাকা তিনটি এবং দুশমন্থ চামিরা ও রামেশ মেন্ডিস দুটি করে উইকেট নেন।

পাহাড়সম সংগ্রহ তাড়ার লক্ষ্যে নেমে ঝড় তোলেন দিনেশ চান্দিমাল। আটটি চার ও সাতটি ছক্কায় ৩৭ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার আগে অবশ্য আন্দ্রে ফ্লেচার (৬ বলে ১৩) ও মোহাম্মদ হারিসকে (১৮ বলে ১৫) হারায় ক্যান্ডি। পরে আঞ্জেলো ম্যাথুজকে নিয়ে জয় নিশ্চিত করে কামিন্দু মেন্ডিস।

পাঁচটি চার ও চারটি ছক্কায় ৩৬ কলে ৬৫ রান করেন মেন্ডিস। দুটি করে চার ও ছক্কায় ১৩ বলে ২৯ রান করেন ম্যাথুজ।

জাফনার হয়ে তাবরাইজ শামসি দুটি এবং প্রমোধ মাধুশান একটি উইকেট নেন।

Tags: এলপিএলক্যান্ডিচান্দিমালজাফনানিশাঙ্কালিড স্পোর্টসশরিফুল
Previous Post

ফ্রান্সে কট্টর ডানপন্থীদের থামিয়ে বামপন্থীদের উল্লাস

Next Post

আন্দোলনে ৯ দিন ধরে অচল দেশের ৪০ পাবলিক বিশ্ববিদ্যালয়

Next Post
জনপ্রিয় জনতা ও শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে ৯ দিন ধরে অচল দেশের ৪০ পাবলিক বিশ্ববিদ্যালয়

ডিএমপি কমিশনার আশুরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুরাকে ঘিরে সুনির্দিষ্ট কোন হুমকি নেই: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT