ভারপ্রাপ্ত এমডিসহ শীর্ষ ৫ নির্বাহীকে বরখাস্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন সোনালী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা-কর্মচারীরা। প্রায় ২৭ হাজার বীমা কর্মীর কমিশন অনিয়মিত করা, ৩৩ জন ড্রাইভারের বেতন আটকে দেওয়াসহ প্রশাসকের বিরুদ্ধে ভয়ের সংস্কৃতি চালুর অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অস্বীকার করে প্রশাসক জানিয়েছেন, সাবেক পরিচালকরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।








