চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাহরুখের বিরুদ্ধে অভিনয় নকলের অভিযোগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 09, জুলাই 2024
in বিনোদন
A A
দুই অভিনেতার ছবি, একজনের মুখে অসন্তুষ্টি প্রকাশ, অন্যজনের মুখে গম্ভীর ভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের বিরুদ্ধে উঠল অভিনয় নকল করার অভিযোগ! অভিযোগকারী পাকিস্তানের বর্ষীয়ান মঞ্চ অভিনেতা তৌকির নাসির।

তৌকিরের দাবি, শাহরুখ তার অভিনয় সরাসরি নকল করেছেন এবং তার জন্য কোনো ধন্যবাদ জানিয়ে তার নাম পর্যন্ত উল্লেখ করেননি! ইউটিউব চ্যানেলে ‘জবরদস্ত উইথ ওয়াসি শাহ’ নামের একটি টক শোতে এই দাবি করেছেন তিনি।

তৌকির নাসির বলেন, “করণ জোহরের ‘কাভি আলবিদা না কেহেনা’ ছবিতে শাহরুখ খান অভিনীত চরিত্রটি পুরোপুরি আমার অভিনীত নাটক ‘পারওয়াজ’ থেকে নকল করা। এমনকি সারা ছবিতে তার যে খুঁড়িয়ে হাঁটা, সেটাও ওই নাটকে আমার অভিনীত চরিত্র থেকে হুবহু নেয়া হয়েছে। শাহরুখ খান একজন দুর্দান্ত অভিনেতা। কিন্তু কোনোদিনও আমার প্রাপ্য সম্মানটুকু তিনি দেননি। ধন্যবাদটুকু পর্যন্ত জানাননি”।

করণ জোহরের বিরুদ্ধে তার অভিযোগ, “‘কাভি আলবিদা না কেহেনা’ ছবির মূল গল্প অবিকল আমার নাটক ‘পারওয়াজ’-এর। সেই নাটকের গল্প লিখেছিলেন প্রখ্যাত পাকিস্তানি লেখক মুস্তানসার হোসেন তারার। করণ জোহর কোথাও একবারের জন্যও এই নাটকটির নাম উল্লেখ করেননি। আমাদের ধন্যবাদও দেননি”।

এই সাক্ষাৎকার প্রকাশ্যে আসার পরপরই সামাজিক মাধ্যমে চলছে চর্চা। অভিনেতার এই অভিযোগের পাল্টা জবাব আসেনি করণ জোহর কিংবা শাহরুখ খানের তরফ থেকে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: করণ জোহরপাকিস্তানি অভিনেতাশাহরুখ খান
Previous Post

‘গ্ল্যাডিয়েটর টু’র পোস্টার এল, কাল আসবে ট্রেলার

Next Post

প্রশ্নফাঁস প্রমাণে কি বাতিল হবে চাকরি-পরীক্ষা, যা জানালেন পিএসসি চেয়ারম্যান

Next Post
প্রশ্নফাঁস প্রমাণে কি বাতিল হবে চাকরি-পরীক্ষা, পিএসসি চেয়ারম্যানের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নফাঁস প্রমাণে কি বাতিল হবে চাকরি-পরীক্ষা, যা জানালেন পিএসসি চেয়ারম্যান

বর্ষীয়ান শিল্পী উষা উত্থুপের ছবি, হাসিমুখে সজ্জিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনসঙ্গী হারালেন বর্ষীয়ান শিল্পী ঊষা উত্থুপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT