চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশ্নফাঁস প্রমাণে কি বাতিল হবে চাকরি-পরীক্ষা, যা জানালেন পিএসসি চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:17 অপরাহ্ন 09, জুলাই 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
প্রশ্নফাঁস প্রমাণে কি বাতিল হবে চাকরি-পরীক্ষা, পিএসসি চেয়ারম্যানের মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশ্নফাঁসে যার নামই আসুক না কেন তাকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে আগারগাঁওয়ে কমিশনের অফিসে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি। প্রশ্নফাঁসের সত্যতা প্রমাণ হলে নিয়োগপ্রাপ্তদের চাকরি বাতিল হবে কিনা, এমন নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন পিএসসি চেয়ারম্যান।

একটি বেসরকারি টিভি চ্যানেলের প্রতিবেদনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর সংস্থাটির চেয়ারম্যান বলেন, প্রশ্নফাঁসে যার নামই আসুক ছাড় দেওয়া হবে না। তবে প্রশ্নফাঁস হয়েছে কি না সেটা তদন্ত কমিটি গঠন করে প্রমাণ করা হবে।

তিনি জানান, এই বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী যদি প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়, তাহলে ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হবে। পরীক্ষা বাতিল তদন্ত কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ যদি সত্য হয় তাহলে ওই নামগুলো দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চাকরি থেকে অব্যাহতি সুপারিশ করবেন কিনা জানতে চাইলে বিপিএসসির চেয়ারম্যান বলেন, এটা আপনাদের আগেই বলেছি, এটা খুব কঠিন প্রশ্ন। এই মুহূর্তে আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ না করে বা কোনো বিধি-বিধান না দেখে এর উত্তর দেওয়া সম্ভব না। সামগ্রিক দিক বিবেচনা না করে ১২ বছর আগে যিনি চাকরি পেয়েছেন, তার বিরুদ্ধে যদি কোনো কিছু আসে সেটা আইন আদালতের পরামর্শ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীনে বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গতকাল প্রতিষ্ঠানটির গাড়িচালক আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্র ৯ বছর ধরে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

Tags: পিএসসিপ্রশ্নফাঁসবাংলাদেশ সরকারি কর্ম কমিশন
Previous Post

শাহরুখের বিরুদ্ধে অভিনয় নকলের অভিযোগ!

Next Post

জীবনসঙ্গী হারালেন বর্ষীয়ান শিল্পী ঊষা উত্থুপ

Next Post
বর্ষীয়ান শিল্পী উষা উত্থুপের ছবি, হাসিমুখে সজ্জিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

জীবনসঙ্গী হারালেন বর্ষীয়ান শিল্পী ঊষা উত্থুপ

ফ্রান্সের বিপক্ষে সেমির আগে ইয়ামালের রহস্যময় বার্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সের বিপক্ষে সেমির আগে ইয়ামালের ‘রহস্য’ বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT