চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিরো পয়েন্ট অবরোধ করে জবি শিক্ষার্থীদের কোটা আন্দোলন

রিদুয়ান ইসলাম by রিদুয়ান ইসলাম
5:32 অপরাহ্ন 08, জুলাই 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
জবি শিক্ষার্থীদের কোটা আন্দোলনের জন্য জিরো পয়েন্টে জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার গুলিস্তানের জিরো পয়েন্ট অবরোধ করে কোটা বিরোধী আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে বিক্ষোভ-মিছিল ও সড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা।

সোমবার ৮ জুলাই বিকেল সাড়ে তিনটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে মিছিলটি বের হয়ে প্রথমে তাঁতিবাজার মোড়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এরপর আন্দোলন তীব্র করতে পুলিশের বাধা অতিক্রম করে গুলিস্তানের দিকে অগ্রসর হয় বিক্ষোভকারীরা। পরে জিরো পয়েন্ট অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত ছিল।

আন্দোলনে শিক্ষার্থীরা ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’— স্লোগান দিতে থাকে।

এদিকে বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সাথে ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের। তাঁতিবাজার মোড় পাড় হয়ে মিছিলটি গুলিস্তানের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের সাথে শিক্ষার্থীদের তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কি হতে দেখা যায়। জিরো পয়েন্ট মোড়ে শিক্ষার্থীরা বসে অবরোধ করতে থাকে। এসময় শিক্ষার্থীরা বিদ্রোহী গান ও কবিতা আবৃত্তি করতে থাকে।

আন্দোলনের সমন্বয়কারীদের একজন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দীন বলেন, আমরা জিরো পয়েন্ট অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের দাবি সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিল করতে হবে। তা নাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

খালি শরীরে ‘কোটা বাতিল চাই’ লিখে মিছিলে অংশগ্রহণ করে মাকসুদুল হক। তিনি বলেন, আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করতে জিরো পয়েন্ট অবরোধ করেছি। আমরা আমাদের ন্যায্য দাবী আদায়ে আন্দোলন চালিয়ে যাবো৷

আন্দোলনকারীদের একজন সৌরভ ভক্ত বলেন, বঙবন্ধুর বাংলাদেশে বিচার হবে মেধা দিয়ে, কোটা দিয়ে কেনো? আমরা চাই মেধার সঠিক মূল্যায়ন হোক৷ কোনো নির্দিষ্ট কোটার বিরুদ্ধে আমাদের আন্দোলন নয়। আমাদের আন্দোলন বৈষম্যমূলক কোটা প্রথার বিরুদ্ধে।

কোতয়ালী জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. বদলুর হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের বংশাল, আলুবাজারে বাধা দেয়ার চেষ্টা করেছি৷ কিন্তু শিক্ষার্থীরা বাধা অতিক্রম করে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেয়।

Tags: কোটা বিরোধী আন্দোলনজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি
Previous Post

দু’মাসের কন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা করলো মা

Next Post

সেমিফাইনালের আগে মার্টিনেজের বার্তা

Next Post
ফুটবল ম্যাচে গোলরক্ষক মাঠে দাঁড়িয়ে, প্রস্তুত অবস্থানে. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালের আগে মার্টিনেজের বার্তা

বাংলাদেশের একজন পুরুষের ছবি, স্বাভাবিক পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক হলেন রবিউল হাসান অভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT