চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিসের বস ও সহকর্মীদের চাকরি বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 08, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
দুটি ব্যক্তি 'ফর সেল' ট্যাগযুক্ত পোশাক পরিধান করে বিক্রির জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাকরি খুঁজতে নয়, নিজেদের চাকরি বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন একদল কর্মী। পাশাপাশি বিজ্ঞাপন দিয়ে নিজেদের অফিস বসদেরও বিক্রির চেষ্টা করছেন তারা!

এমন অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে চীনে। চীনের একদল কর্মী পুরনো জিনিস বিক্রি হয়—এমন ই-কমার্স সাইটে নিজেদের অফিসের বস এবং ম্যানেজারদের বিক্রির বিজ্ঞাপন দিতে শুরু করেছেন। কেউ কেউ আবার সহকর্মীদেরও বিক্রি করতে চাইছেন অনলাইনে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অফিসের ‘বিষাক্ত’ পরিবেশ এবং ঊর্ধ্বতনদের ‘অত্যাচারে’ তিক্ত-বিরক্ত হয়ে নিজেদের চাকরি এবং ওই ঊর্ধ্বতনদের অনলাইনে বিক্রি করতে উদ্যত হয়েছেন কর্মীরা।

চীনে এই ঘটনা হইচই ফেলে দিয়েছে। একই সঙ্গে তরুণ পেশাদারদের ওপর সৃষ্ট মানসিক চাপ এবং আধুনিক কর্মসংস্কৃতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে। আবার এই ঘটনা নিয়ে হাসাহাসিও শুরু হয়েছে বিভিন্ন মহলে।

চিনা ই-কমার্স সাইট আলিবাবার মালিকানাধীন জিয়ানু এমন একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, যেখানে পুরনো জিনিস বিক্রি হয়। মূলত ওই প্ল্যাটফর্মেই শুরু হয়েছে অফিসের ঊর্ধ্বতনদের বিক্রির ধুম। কেউ কেউ ‘বিক্রি’ করতে চাইছেন ‘অসহ্য’ সহকর্মীদেরও। প্রতিদিনই উপচে পড়ছে বিজ্ঞাপন।

চীনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর মতে, বিক্রির তালিকায় রয়েছে ‘বিরক্তিকর বস’, ‘ভয়ঙ্কর বস’ এবং ‘অসহ্য সহকর্মী’।

এই বিজ্ঞাপনগুলিতে বস এবং সহকর্মীদের বিক্রির দাম ধার্য করা হচ্ছে ভারতীয় মুদ্রায় চার লাখ থেকে নয় লাখের মধ্যে। তবে অনেকে কয়েক হাজার টাকার বিনিময়েও বস এবং সহকর্মীদের বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিয়ানুতে এক জন নিজের সহকর্মীকে ৯১, ৫০০ টাকায় বিক্রির কথা জানিয়ে বিজ্ঞাপন দিয়েছেন। অন্য এক জন ৪৬ হাজার টাকায় সহকর্মীকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন।

তৃতীয় জন আবার নিজের ‘ভয়ঙ্ককর বস’-কে মাত্র ছয় হাজার টাকায় বিক্রি করে দিতে রাজি হয়েছেন। বিজ্ঞাপনগুলো মজার ছলে দেওয়া হলেও অনেকেই কেনার আগ্রহ দেখিয়েছেন। কেউ কেউ অগ্রিম টাকাও পাঠিয়ে দিচ্ছেন।

অনলাইনে বসকে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন এমন একজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মীকে উদ্ধৃত করে ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাকে একজন টাকা পাঠিয়ে দিয়েছিলেন। আমি ওই টাকা ফেরত দিয়েছি। এটা আমার বিরক্তি এবং আবেগ প্রকাশের উপায়। আমি আসলে কাউকে বিক্রি করছি না। আমি অন্যদের বিজ্ঞাপন দিতে দেখে নিজেও বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

বিশেষজ্ঞদের মতে, অফিস এবং ঊর্ধ্বতনদের চাপ এবং কর্মক্ষেত্রে রাজনীতির শিকার হচ্ছেন যে কর্মীরা, তারাই মানসিক চাপ কমাতে এই কাণ্ড ঘটাচ্ছেন। কেউ কেউ আবার শারীরিক ক্লান্তি দূর করতে নিছকই মজার ছলে এই পন্থা নিয়েছেন।

বিশেষজ্ঞেরা বলছেন, চীনে তরুণ পেশাদারদের মধ্যে অফিসের কারণে মানসিক চাপ সৃষ্টির ঘটনা বাড়ছে। প্রত্যেকেই এই পরিস্থিতির সঙ্গে নিজের মতো করে লড়াই করছেন। কেউ চিকিৎসকদের দ্বারস্থ হচ্ছেন, কেউ কেউ আবার বস বিক্রির বিজ্ঞাপন দিয়ে রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন।

Tags: আলিবাবাচীন
Previous Post

আন্দোলনে অষ্টম দিনের মতো অচল দেশের ৩৯ পাবলিক বিশ্ববিদ্যালয়

Next Post

নর্টজে-জানসেনকে বিশ্রামে রেখে উইন্ডিজ যাচ্ছে সাউথ আফ্রিকা

Next Post
দলের ক্রিকেটাররা মাঠে আলোচনা করছে, উইন্ডিজ ক্রিকেট দল প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নর্টজে-জানসেনকে বিশ্রামে রেখে উইন্ডিজ যাচ্ছে সাউথ আফ্রিকা

বাংলাদেশ ক্রিকেটার মুশতাক ইংল্যান্ডে ফিরছেন, শুভকামনা জানাচ্ছেন সবাই. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির সঙ্গে চুক্তি শেষে ইংল্যান্ডে ফিরলেন মুশতাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT