চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যর্থ মোস্তাফিজ, পেরেরা ঝড়ে তাসকিনদের হারাল ডাম্বুলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 পূর্বাহ্ন 08, জুলাই 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা জোড়া জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বো স্টাইকার্সের বিপক্ষে বল হাতে ব্যর্থ হয়েছেন মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে ৫৩ রান খরচায় দলের সবচেয়ে খরুচে ছিলেন টাইগার পেসার। অন্যদিকে কলম্বোর হয়ে তাসকিন আহমেদ শুরুতে খারাপ করলেও দুর্দান্ত ফিরেছেন। দলের সাফল্য পাওয়া একমাত্র বোলার তিনি। তবে কুশল পেরেরা ঝড়ে কাজে দেয়নি তাসকিনের সাফল্য। কলম্বোকে হারিয়ে চতুর্থ ম্যাচে এসে আসরের প্রথম জয়ের দেখা পেল ডাম্বুলা সিক্সার্স।

ঘরের মাঠে টসে জিতে কলম্বোকে আগে ব্যাটে পাঠায় ডাম্বুলা। নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ১৮৫ রানে থামে সফরকারী দল। জবাবে নেমে ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ডাম্বুলা।

ডাম্বুলা ব্যাটারদের সামনে নিজের প্রথম স্পেলটা দারুণ করেছিলেন মোস্তাফিজ। ২ ওভারে খরচ করেছিলেন মাত্র ১৬ রান। ১৭তম ওভারে দ্বিতীয় স্পেলে এসে ১৭ রান খরচ করে বসেন। সেই ওভারে কাটারমাস্টারকে একটি ছক্কাও হাঁকান চামিকা করুণারত্নে।

১৯তম ওভারে নিজের শেষ স্পেল করতে এসে গ্লেন ফিলিপস ও করুণারত্নের তোপে পড়েন। তিন ছক্কা হজম করে এই ওভারে ব্যয় করেন ২০ রান। ৪ ওভার বল করে কোনো উইকেট ছাড়াই ৫৩ রান খরচ করেন মোস্তাফিজ।

কলম্বো ব্যাটারদের মধ্যে ফিলিপস ৩৬ বলে ৫২ রান, অ্যাঞ্জেলো পেরেরা ২৭ বলে ৪১ রান, রহমানুল্লাহ গুরবাজ ২৮ বলে ৩৬ রান এবং করুণারত্নে ১২ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ডাম্বুলা বোলারদের হয়ে মোহাম্মদ নবী ও নুয়ান প্রদীপ দুটি করে উইকেট নেন।

মোস্তাফিজদের লক্ষ্যতাড়ায় পাঠিয়ে তাসকিন আহমেদের শুরুটা হয়েছিল দৃষ্টিকটু। ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে লাইন খুঁজে পাচ্ছিলেন না টাইগার পেসার। ওয়াইড দিয়ে বসেন চারটি। যার দুটি আবার বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। কুশল পেরেরাও দুটি চার হাঁকান। সবমিলিয়ে ২১ রান খরচ করেন তাসকিন।

পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় ওভারে আসেন তাসিকন। একটি ছক্কা ও একটি বাই চারে ১২ রান খরচ করেন। ১৩তম ওভারে নিজের শেষ স্পেলে আসেন তাসকিন। দুটি চার হজম করে এই ওভারে খরচ করেন ১০ রান।

১৫তম ওভারে দারুণভাবে ঘুরে দাঁড়ান তাসকিন। জোড়া শিকার উপহার দেন কলম্বোকে ওভারের চতুর্থ বলে ফেরান ৩৯ বলে ৫৪ রান করা রেজা হেনড্রিক্সকে। শেষ বলে কুশল পেরেরাকেও ফেরান। আট চার ও চার ছক্কায় ৫০ বলে ৮০ রান করেন পেরেরা। এই ওভারে তাসকিন খরচ করেন ৬ রান।

ডাম্বুলা ব্যাটারদের বিপক্ষে কলম্বোর সফলতা কেবল এই দুটি উইকেটই। টাইগার পেসার ৪ ওভারে ৪৫ রান খরচায় সাফল্য দুটি নিজের করে নেন।

পরে লাহিরু উদানাকে সঙ্গী করে মাথিশা পাথিরানাকে এক ওভারে তিন ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন মার্ক চাপম্যান। ১০ বলে ২৩ রান করেন এই ব্যাটার।

Tags: এলপিএল ২০২৪কলম্বোডাম্বুলাতাসকিনমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

জরুরি ভিত্তিতে ভোরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

Next Post
খালেদা জিয়া বিদেশযাত্রার বিষয়ে অভিমত নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জরুরি ভিত্তিতে ভোরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

বিক্ষোভকারীরা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা পদ্ধতি বাতিলের এক দফা দাবিতে আন্দোলনের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT