চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোটা সংস্কার দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-চৌগাছা সড়ক অবরোধ

শিহাব উদ্দিন সরকার by শিহাব উদ্দিন সরকার
6:34 অপরাহ্ন 07, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
যবিপ্রবি শিক্ষার্থীরা কোটা সংস্কার দাবিতে ঢাকা-চৌগাছা সড়ক অবরোধ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ এর সাথে সংহতি জানিয়ে সড়ক অবরোধ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (৭ জুলাই) বিকেল ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। প্রায় ১ ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন সড়কে মিছিল করে আন্দোলন শেষ করা হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী দিনেও এ ধরণের কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে আধুনিক বাংলাদেশ গড়তে এমন কোটা প্রথা মানা যায় না। আমরা চাই অবিলম্বে কোটা সংস্কারের মাধ্যমে সকলক্ষেত্রে মেধাবীদের সুযোগ করে দেওয়া হোক। দেশব্যাপী ‘বাংলা ব্লকেডের’ সাথে আমরা একাত্মতা প্রকাশ করে সড়ক অবরোধ করেছি।

এসময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত শুক্রবার (৫ জুলাই) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন যবিপ্রবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করেন।  শনিবারও সড়ক অবরোধ করে মিছিল করেন। এদিন ৭ জুলাই থেকে ১৩ জুলাই সকলপ্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

Tags: কোটা আন্দলনকোটা পদ্ধতির সংস্কারকোটাবিরোধী আন্দোলন
Previous Post

বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখেন সাইফউদ্দিন

Next Post

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

Next Post
ফুটবল খেলোয়াড়ের উচ্ছ্বাস, ফ্রান্স ও স্পেন দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

শ্রীলঙ্কার কোচ জয়সূরিয়া মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার আপদকালীন কোচ জয়সূরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT