চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে হারিয়ে ‘উরুগুয়ে কৌশল’ জানালেন আর্জেন্টাইন কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 07, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন কোচ ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার কোয়ার্টারে ব্রাজিলকে বিদায় করে সেমিতে গেছে উরুগুয়ে। ম্যাচে বল পজিশনে এগিয়ে থাকা ব্রাজিল একটা সময় ১০ জনের প্রতিপক্ষের জালেও বল পাঠাতে পারেনি। খেলোয়াড় একজন কম থাকায় উরুগুয়ে রক্ষণাত্মক ছিল সেসময়, স্বীকার করেছেন কোচ মার্সেলো বিয়েলসা। জানিয়েছেন, তার দল উরুগুয়ে কৌশলে ফুটবল খেলেছে।

ম্যাচের পর কৌশল নিয়ে বিয়েলসা জানান, ‘খেলায় যা কিছু হয়েছে তার সব উরুগুয়ে কৌশলে হয়েছে। এটা এমন একটি ম্যাচ ছিল যাতে গোলের সুযোগ খুব কম পাওয়া গেছে। যখন আমাদের একজন কমে যায়, আমরা সিদ্ধান্ত নেই রক্ষণাত্মক হয়ে নিজেদের অংশে থাকার। কিন্তু হ্যাঁ, দ্বিতীয়ার্ধে আমরা খুব বেশি গোলের সুযোগ পাইনি।’

চোটে ভুগে মাঠ ছাড়া দুই ডিফেন্ডারকে ফেরানো সম্পর্কে বিয়েলসা বলেছেন, ‘ভিনার ক্ষেত্রে এটি পেশির চোট নয়, কিন্তু তার পায়ের নিচের দিকে একটু সমস্যা রয়েছে। আরাউজোর পেশির চোট রয়েছে এবং আমার মনে হচ্ছে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার সম্পর্কে নিশ্চিত বলা যাবে।’

আর্জেন্টিনার সমানসংখ্যক ১৫টি কোপা শিরোপা উরুগুয়ের থাকার পরও দীর্ঘদিন ট্রফি খরায় ভুগছে দলটি। সবশেষ ২০১১ সালে সেমিফাইনাল খেলেছিল। ফাইনালে যাওয়ার লড়াইয়ে এবার তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।

২০২৩ সালে উরুগুয়ের দায়িত্ব নিয়ে টানা দুই ম্যাচে ব্রাজিলকে হারানোর কৃতিত্ব জুড়লেন আর্জেন্টাইন কোচ বিয়েলসা। গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল।

Tags: আরাউজোউরুগুয়েকোপা আমেরিকা ২০২৪বিয়েলসাব্রাজিললিড স্পোর্টস
Previous Post

চাষী সম্মেলনে বিরিয়ানি খেয়ে শতাধিক ব্যক্তি অসুস্থ

Next Post

দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরালো হবে: ঢাবি শিক্ষকদের ঘোষণা

Next Post
ঢাবি শিক্ষকদের আন্দোলন ও সমাবেশের ছবি, শিক্ষকদের বসে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দাবি পূরণ না হলে আন্দোলন আরও জোরালো হবে: ঢাবি শিক্ষকদের ঘোষণা

Football match with players competing for ball on field in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-কানাডা সেমিফাইনাল: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT