চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হারের ‘পুরো দায়’ নিচ্ছেন ব্রাজিল কোচ ডোরিভাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 07, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিল কোচ ডোরিভাল দলের সঙ্গে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুতে ১০ জনের উরুগুয়ের সাথেও গোল আসেনি, পরে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে হারের পুরো দায় নিচ্ছেন কোচ ডোরিভাল জুনিয়র। টাইব্রেকারে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারের পর দায় নেয়ার কথা বলেছেন ব্রাজিলের সাবেক এ খেলোয়াড়।

৬২ বর্ষী ডোরিভাল ম্যাচ নিয়ে বলছেন, ‘এধরনের কাজের জন্য প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন। আমাকে এ কথা বলতেই হবে যে, এমন ফলাফল আমরা আশা করিনি। এজন্য পুরো দায় আমি নিচ্ছি। কিন্তু আমার এটাও মনে হয় এই দলের উন্নতি ও বিকশিত হওয়ার প্রচুর সুযোগ রয়েছে।’

‘সাধারণত এটা একটা পদ্ধতি, যখন দল সাজাতে যাবেন নানাধরনের প্রতিবন্ধকতা সামনে আসবে। এটা আমাদের প্রথম আনুষ্ঠানিক কোনো আসর এবং আমরা যা আশা করেছিলাম, ফলাফল তার অনেক বাইরে। আমাদের প্রধান উদ্দেশ্য এখন বিশ্বকাপ বাছাইয়ে উতরানো।’

দলের মধ্যে সমন্বয়হীনতার কথা টেনে সেলেসাও কোচ বলেছেন, ‘আমাদের অনেকেই দীর্ঘ মৌসুম শেষে যোগ দিয়েছে। অনুশীলনে যা দেখেছি এবং প্রতিদিন যা দেখছি, আমার মনে হয়েছে দল হিসেবে আমরা ভালো করতে পারব। অনেকে নিজেদের বুঝতে পারছে না, বিষয়টা এমন একটা ছেড়াফাটা দলকে নতুন করে তৈরির মতো। আসলে ফুটবলে উত্থান এবং পতন রয়েছে।’

৭৪ মিনিটে উরুগুয়ের নান্দেজ লাল কার্ড দেখার পর ১০ জনের উরুগুয়ের বিপক্ষেও ডোরিভালের শিষ্যরা গোল পায়নি। শেষপর্যন্ত গোলশূন্য ড্র ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এডের মিলিতাও ও ডগলাস লুইজ স্পটকিকে গোল করতে না পারায় বিদায় নেয় দল।

Tags: উরুগুয়েকোপা আমেরিকা ২০২৪ডোরিভালব্রাজিলমিলিতাওলিড স্পোর্টস
Previous Post

‘কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি’র সম্মাননা পেলেন শাইখ সিরাজসহ ২২ জন

Next Post

রাজধানীতে তীব্র যানজট সৃষ্টির শঙ্কায় যা জানাল ডিএমপি

Next Post
ঢাকায় তীব্র যানজটের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে তীব্র যানজট সৃষ্টির শঙ্কায় যা জানাল ডিএমপি

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও একজন নারী নেতা সংবাদ সম্মেলনে বক্তৃতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটাবিরোধী আন্দোলনের যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT