চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলকে বিদায় করে সেমিতে কলম্বিয়ার সামনে উরুগুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:18 পূর্বাহ্ন 07, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের খেলোয়াড় গোলের উদযাপন করছে, অন্য খেলোয়াড়রা পড়ে আছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য অবস্থায় শেষ হয়, গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলকে হারিয়ে সেমিতে কলম্বিয়ার সামনে পড়েছে উরুগুয়ে। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে চলতি আসরে অপরাজিত থাকা উরুগুয়ে।

লাস ভেগাসের অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে রোববার সকালে সেমির লক্ষ্যে মুখোমুখি হয় ব্রাজিল-উরুগুয়ে। আগের দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালে ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র। প্রথমবার সেলেসাও জাতীয় দলের একাদশে সুযোগ পান ১৭ বর্ষী এন্ড্রিক ফেলিপে।

ম্যাচে ৬০ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল ব্রাজিলের। ৭টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা। অপরদিকে, উরুগুয়ে ১২টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে সবে একটি।

২৮ মিনিটে সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। ডি বক্সের ভেতর এন্ড্রিক বল বাড়িয়ে দেন রাফিনহাকে, বার্সা ফরোয়ার্ড বলের কাছে যাওয়ার আগেই বিপদমুক্ত করে উরুগুয়ে। মিনিট কয়েক পর নুনেজের হেড যায় ব্রাজিলের পোস্টের কয়েক হাত উপর দিয়ে। তখন ব্রাজিল আবারও পাল্টা আক্রমণে গেলেও জালের দেখা পেতে ব্যর্থ হয়।

ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণ, রোনাল্ড আরাউজোর সঙ্গে রাফিনহার বাকবিতণ্ডা, সেখানে আবার সতীর্থদের জড়িয়ে পড়া, এসবকিছু থাকলেও শুধু জালের দেখা পায়নি দুদলের কেউই।

প্রথমার্ধের গোলশূন্য অবস্থা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ওঠে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। নুনেজ-ফ্রেডরিক ভালভার্দেরা বেশ কয়েকটি শট নিয়ে গোলবারের অনেক উপর দিয়ে মেরে বসেন। ব্রাজিল সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না।

৭৪ মিনিটে রদ্রিগোকে কড়া ট্যাকল করে প্রথমে হলুদ কার্ড দেখেন উরুগুইয়ান মিডফিল্ডার নাহিতাস নান্দেজ। পরে ভিএআর দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। বাকিটা সময় ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। তবুও সুযোগ তৈরি করে গোলের কাছাকাছিও যেতে পারছিল না ব্রাজিল।

অন্যদিকে, সেভাবে সুযোগ কাজে লাগাতে না পারায় ৭৮ মিনিটে তুলে নেয়া হয় উরুগুয়ে তারকা ডারউইন নুনেজকে। ১০ জন নিয়ে আক্রমণ সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বলের দলখলে এগিয়ে থাকলেও বড় সুযোগ তৈরি করতে পারেনি। ডি-বক্স পর্যন্ত গিয়ে বল হারাচ্ছিলেন রদ্রিগো, এন্ড্রিক। ৮৫ মিনিটে ২০ গজ দূর থেকে শট নেন এন্ড্রিক, অতটা জোর না থাকায় উরুগুয়ে গোলরক্ষক সহজে সেটি নিয়ন্ত্রণে নেন। গোলশূন্য ড্র হলে শেষপর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে উরুগুয়ের সফল শট নেন ভালভার্দে, বেনটানকুর, আরাসকেটা ও উগার্তে; হিমেনেজের শট ঠেকিয়ে দেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। আর ব্রাজিলের সফল কিক নেন পেরেইরা ও মার্তিনেল্লি। মিলিতাওয়ের শট ঠেকান উরুগুয়ে গোলরক্ষক সার্জিও, লুইজের শট লাগে পোস্টে।

Tags: উরুগুয়েকোপা আমেরিকা ২০২৪কোয়ার্টার ফাইনালব্রাজিলরাফিনহালিড স্পোর্টস
Previous Post

শেরপুরে বন্যার পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

Next Post

দেখে নিন কোপার সেমিফাইনালের সব প্রতিপক্ষ, সময়-সূচি

Next Post
কোপা সেমিফাইনালের পর বাংলাদেশ ফুটবল দল উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখে নিন কোপার সেমিফাইনালের সব প্রতিপক্ষ, সময়-সূচি

শ্রদ্ধাঞ্জলি ও শোক প্রকাশ করছেন গাজায় নিহতের পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের হামলায় নিহত ১৬

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT