চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা কোটা আন্দোলনকারীদের

শিহাব উদ্দিন সরকার by শিহাব উদ্দিন সরকার
2:36 অপরাহ্ন 06, জুলাই 2024
in শিক্ষা
A A
কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের ছবি, ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা পদ্ধতি বাতিল ও ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। সমাবেশে আগামী ৭ দিন যবিপ্রবির সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাময়িক সময়ের জন্য যশোর-চৌগাছা স্বাধীনতা সড়ক অবরোধ করে ও বিশ্ববিদ্যালয়ের প্রধান রাস্তাসমূহে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের নিচে পরবর্তী কর্মসূচি ঘোষণা দিয়ে আজকের কর্মসূচি শেষ করেন তারা।

এসময় আন্দোলনকারীরা আগামী সাত দিনের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ও সাত দিনের কর্মসূচি ঘোষণা দেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আমাদের এ কোটা বাতিল আন্দোলন যৌক্তিক আন্দোলন। যৌক্তিক এ দাবির বাস্তবায়ন না হলে আমরা থেমে থাকব না। দাবি মেনে না নিলে আন্দোলন আরও কঠোর হবে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ‘কোটা না মেধা? মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন সম্মিলিত কণ্ঠে।

উল্লেখ্য, কোটা বাতিলের দাবিতে গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ করে যবিপ্রবি শিক্ষার্থীরা এবং রাতে শহীদ মিনার চত্বরে মশাল জ্বালিয়ে মিছিল করে তারা।

Tags: কোটাবিরোধী আন্দোলনক্লাস-পরীক্ষা বর্জনযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

সৌদি আরবের হীরার গয়না নিয়ে বিপাকে বলসোনারো

Next Post

এবার এশিয়া কাপে জেসি

Next Post
একজন নারী ক্রিকেটার মাঠে বোলিং করছেন, ক্যাপ ও Sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার এশিয়া কাপে জেসি

ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT