চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে নতুন মন্ত্রিসভা ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:42 পূর্বাহ্ন 06, জুলাই 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যের নতুন মন্ত্রিসভা সদস্যদের ছবি, রাজনৈতিক নেতৃত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল লেবার পার্টি। রাজা চার্লসের সাথে দেখা করে সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব নিয়েছেন তিনি। বাকিংহাম প্যালেস থেকে ফিরেই মন্ত্রিসভা গঠন করেছেন স্টারমার। মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ মোট ২৪ জনকে নিয়োগ দিয়েছেন নতুন এই মন্ত্রিসভায়।

শনিবার (৬ জুলাই) বিবিসির প্রতিবেদনে বলা হয়. গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীত্ব ও সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় নতুন মন্ত্রিসভা গঠন শুরু করেছেন লেবার পার্টির নেতা স্টারমার।

যুক্তরাজ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ৪১২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। এ নির্বাচনের মধ্য দিয়ে দেশটিতে টানা ১৪ বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি।

নতুন প্রধানমন্ত্রী হয়ে পরিবর্তনের ঘোষণা দিয়েছেন কিয়ের স্টারমার। লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রথম ভাষণে তিনি বলেন, ইটের ওপর ইট গেঁথে দেশের অবকাঠামো পুনর্গঠন করা হবে। খেটে খাওয়া পরিবারগুলো যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

নতুন মন্ত্রিসভায় অ্যাঞ্জেলা রেনারকে উপ-প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড ল্যামি। অর্থমন্ত্রী র‌্যাচেল রিভস এবং জ্বালানিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন এড মিলিব্যান্ড।

শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ব্রিজিত ফিলিপসন ও ওয়েস স্টিটিং। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জন হিলি। শাবানা মাহমুদ হয়েছেন দেশটির বিচারমন্ত্রী। জোনাথন রেনল্ডস পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়।

যুক্তরাজ্যে নির্বাচনে ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন আসনে প্রার্থী ছিলেন। তাদের মধ্যে চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরা সবাই লেবার পার্টির সংসদ সদস্য। বাংলাদেশি বংশোদ্ভূত চার নির্বাচিত সংসদ সদস্য হলেন, রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক এবং আপসানা হক।

৯ জুলাই নির্বাচিত সদস্যদের শপথ এবং স্পিকার নির্বাচন করা হবে। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরু হবে ১৪ বছর পর পরিবর্তন হওয়া নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা।

Tags: কিয়ার স্টারমারযুক্তরাজ্যযুক্তরাজ্যের নির্বাচনলেবার পার্টি
Previous Post

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা

Next Post

গ্র্যান্ডমাস্টার জিয়াউরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

Next Post
চ্যানেল আই অনলাইন - জিয়াউর রহমানের পোর্ট্রেট ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যান্ডমাস্টার জিয়াউরের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে আদনান হোসেইন ভোটের জন্য প্রচার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনপন্থী আদনান হোসেইনের কাছে আসন হারাল লেবার পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT