চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পারলেন না কস্তা, টাইব্রেকারে রোনালদোদের বিদায় করে সেমিতে ফ্রান্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 পূর্বাহ্ন 06, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে আহত খেলোয়াড়ের পাশে সতীর্থরা সহানুভূতিশীলভাবে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ষোলোর লড়াইয়ে স্লোভেনিয়ার বিপক্ষে টাইব্রেকারে টানা তিনটি স্পট কিক ঠেকিয়ে পর্তুগালকে কোয়ার্টারে তুলেছিলেন ডিয়েগো কস্তা। সেমিতে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষেও একই পরীক্ষার মুখোমুখি হন পর্তুগিজ গোলরক্ষক। এবার আর পারলেন না দলকে টেনে নিতে। জোয়াও ফেলিক্সের মিসে টাইব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় নিতে হল পর্তুগালকে। সেইসঙ্গে ইউরো মঞ্চ থেকে বিদায় ঘটেছে রোনালদোরও। পর্তুগিজ কিংবদন্তি আগেই জানিয়েছিলেন এটাই তার শেষ ইউরো।

জার্মানির হামবুর্গে গোলশূন্য সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল না মেলায় পেনাল্টি শট আউটে যেতে হয় দুদলকে। সেখানে শেষ হাসিটা হাসে ফ্রান্স। ৫-৩ গোলে জিতে সেমি নিশ্চিত করেছেন কাইলিয়ান এমবাপের দল।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মিউনিখে সেমির লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। আসরের প্রথম কোয়ার্টারে জার্মানিকে ২-১ গোলে হারায় স্পেন।

আক্রমণ-প্রতি আক্রমণে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুদলের। প্রথমার্ধে অবশ্য গোলরক্ষকদের পরীক্ষা বেশি দিতে হয়নি। বিরতির পর দুদলই বেশ কয়েকবার গোলরক্ষকদের পরীক্ষায় নেয়। ডিয়েগো কস্তা ও মাইক ম্যাগনান দুজনেই উতরে যান তাতে।

গোলরক্ষকদের আত্মবিশ্বাসী পারফরম্যান্স ও অ্যাটাকারদের সুযোগ হাতছাড়ার মহড়ায় মুল সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও মেলেনি ফলাফল।

খেলা টাইব্রেকারে গড়ালে প্রথম দুটি করে স্পট কিকে দুদলই জালের দেখা পায়। তৃতীয়টিতে ফ্রান্স গোল আদায় করলেও ব্যর্থ হন জোয়াও ফেলিক্স। বাঁ পাশে নেয়া নিচু শট ফিরে যায় গোলবারে লেগে। পরের শটে দুদলই গোল আদায় করে। পঞ্চমটিতে ফরাসিরা জালের দেখা পেলে আনন্দে মাতেন এমবাপেরা। পর্তুগিজদের আর শেষ শটটি নিতে হয়নি। তার আগেই মেলে ফলাফল।

Tags: ইউরো-২০২৪এমবাপেপর্তুগালফ্রান্সরোনালদোলিড স্পোর্টস
Previous Post

দেশের হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের

Next Post

শেরপুরে পাহাড়ি ঢলে পানিবন্দী ২৫ হাজার মানুষ

Next Post
শেরপুরে পাহাড়ি ঢলে পানিবন্দী ২৫ হাজার মানুষ, জলাবদ্ধতা সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে পাহাড়ি ঢলে পানিবন্দী ২৫ হাজার মানুষ

আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিতে আর্জেন্টিনার সামনে কানাডা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT