চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৫ বছর ধরে পলাতক ছিলেন আসামি শাহীন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:00 অপরাহ্ন 05, জুলাই 2024
in অপরাধ
A A
দুই পুলিশ সদস্য ও একজন ব্যক্তি গ্রেপ্তার, র‍্যাবের গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর আদাবর থানা এলাকায় ১৪ বছরের কিশোরী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। চার বছর ধরে পলাতক এই আসামিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-২এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম। গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মো. শাহিন (৩০)।

র‍্যাব জানায়, ভুক্তভোগী তার পরিবার নিয়ে রাজধানীর আদাবর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০১৯ সালের ২৯ অক্টোবর আনুমানিক রাত সাড়ে ১১টায় তিনি ব্যক্তিগত প্রয়োজনে ঘরের বাইরে বের হলে আগে থেকেই ওত পেতে থাকা আসামি মো. শাহিন তার মুখ চেপে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে আদাবর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার হয়ে আসামি ১০ মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে পলাতক থাকেন।

র‍্যাব আরও জানায়, পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অবশেষে বৃহস্পতিবার রাতে র‍্যাব-২-এর সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

Previous Post

অনুমোদন পাচ্ছে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়

Next Post

ডাক্তার দেখাতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

Next Post
সিটিল সার্জনর কল্যাণ নোয়াখালী বোর্ডের বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক্তার দেখাতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্র্যান্ডমাস্টার জিয়াউরের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT