চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গায়ে স্পেনের জার্সি, বুটে আরও দু’দেশের পতাকা ইয়ামালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 05, জুলাই 2024
in ফুটবল, স্পোর্টস
A A
Yamal wearing Spain's jersey with flags of two other countries on his boots. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোতে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে স্বাগতিক জার্মানির বিপক্ষে নামছে স্পেন। তার আগে স্পেনের ওয়ান্ডার কিড কৈশোর না পেরোনো লামিন ইয়ামালের বুট নিয়ে আলোচনা তুঙ্গে। যে বুটে আছে তিন দেশের পতাকা। ইউরোর এ আসরের সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের এমন কাজের রহস্যও খোলাসা হয়ে গেছে।

গ্রুপপর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে ১৬ বছর ৩৩৮ দিন বয়সে মাঠে নেমে সর্বকনিষ্ঠের রেকর্ড করা ইয়ামালের বুটে মরক্কো ও গিনির পতাকা দেখা গেছে, সঙ্গে স্পেনের পতাকা তো আছেই। কারণটা এমন, লামিনের বাবা ও মায়ের দেশ আলাদা এবং তাদের জন্মভূমির প্রতি সম্মান জানাতে বার্সেলোনার রাইট উইঙ্গার এমন পথ বেছে নিয়েছেন।

এ সম্পর্কে মরক্কো ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা জানিয়েছেন, ‘২০২৩ সালে আমরা তার এবং পরিবারের কাছে বার্তা পাঠিয়েছিলাম মরক্কোর হয়ে খেলার জন্য, কিন্তু সে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্পেনের হয়ে খেলার। স্পেন এবং মরক্কোর দুই ভাগের দূরত্ব ১৪ কিমি এবং এটা সাধারণ বিষয়ের মতো ঘটেছে। আমি তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই।’

মরোক্কান বাবা ও গিনিয়ান মা, তারা দুই দেশের হলেও লামিনের জন্ম স্পেনে, বার্সেলোনায়। মাত্র ১৫ বছর বয়সে কাতালুনিয়ার ক্লাবটিতে অভিষেক হয় তার। লা লিগা শিরোপা জেতা তারকা স্পেনের হয়ে ১১ ম্যাচ খেলে ফেলেছেন।

Tags: ইউরো-২০২৪গিনিজার্মানিবার্সেলোনামরক্কোলামিনলিড স্পোর্টসস্পেন
Previous Post

যুক্তরাজ্যে বড় ব্যবধানে জয় পেয়েছে লেবার পার্টি

Next Post

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের বিজয়

Next Post
কল্পনা আলী, বাংলাদেশি নারী সাংবাদিক, চ্যানেল আই অনলাইনের প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের নির্বাচনে বাংলাদেশী প্রার্থীদের বিজয়

সিলেটে বন্যার পানিতে ডুবে মানুষজন জীবন সংগ্রাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বন্যায় ডুবলো সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT