চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্টমার্টিনে পালিয়ে এসেছে আরও ৩৩ রোহিঙ্গা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:50 অপরাহ্ন 05, জুলাই 2024
in কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় নেওয়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার থেকে ৩৩ জন যাত্রী নিয়ে একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপে ভিড়েছে। এদের মধ্যে ৩১ জন রোহিঙ্গা ও ২ জন মিয়ানমারের সীমান্তরক্ষী-বিজিপি সদস্য। শুক্রবার ৫ জুলাই ভোরে মিয়ানমারের মংডু এলাকা থেকে যাত্রী বোঝাই এই ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, আমরা ইতিমধ্যে তথ্য পেয়েছি মিয়ানমার থেকে ট্রলার সেন্টমার্টিনে প্রবেশ করেছে। দ্বীপে তারা বিজিবি হেফাজতে রয়েছে। তবে বিজিবি এ বিষয়টি এখনও আমাকে জানায়নি।

এ ব্যাপারে সেন্টমার্টিন দ্বীপের বিজিবির দায়িত্বপ্রাপ্ত সুবেদার সানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্রলারে ৩৩ জন এসেছে। তাদেরকে বিজিবি হেফাজতে রাখা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের মংডু এলাকা থেকে এসব যাত্রী নিয়ে ট্রলারটি প্রবল বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রতিকূল অবস্থায় সেন্টমার্টিনে আসে বলে তিনি জানতে পেরেছেন। বর্তমানে তারা দ্বীপের উত্তর সৈকতের একটি রিসোর্টে সশস্ত্র বিজিবি পাহারায় রয়েছে।

দ্বীপের বাসিন্দা ও জেলা প্রশাসনের বিচ কর্মী নুরুল আমিন জানিয়েছেন, সারারাত দ্বীপে ভারি বর্ষণ হয়েছে। মংডু এলাকার অশান্ত পরিস্থিতিতে আরও বেশ কয়েকটি ট্রলারে করে সেখানকার লোকজন সাগরে পাড়ি দিয়েছে। তাদের মধ্যে সেন্টমার্টিনে এসে ভিড়েছে একটি ট্রলার।

Tags: মিয়ানমারসেন্টমার্টিন
Previous Post

ভাষাবিদ জামিল চৌধুরীর ৯০তম জন্মদিন আজ

Next Post

সারাদেশে ঝড়সহ ভারীবৃষ্টির পূর্বাভাস

Next Post
বাতাসে ঝড়ো হাওয়া ও ঝড়ের সময় রাস্তায় চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে ঝড়সহ ভারীবৃষ্টির পূর্বাভাস

শাকিব খানসহ অন্যান্য তারকারা একত্রে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গ জুড়ে 'তুফান' উন্মাদনা, শাকিব বললেন 'জয় হোক বাংলার'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT