চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যের নির্বাচন: ১৪ বছর পর ক্ষমতার পথে লেবার পার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 পূর্বাহ্ন 05, জুলাই 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
যুক্তরাজ্যের নির্বাচনের ফলাফল দেখছে একজন নারী, ভোটের ফলাফলের স্ক্রিনে লেবার পার্টির জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল থেকে দেখা গেছে প্রায় ১৪ বছর ধরে একটানা ক্ষমতায় থাকার পর রক্ষণশীল টোরি দলের চেয়ে অনেকটাই এগিয়ে আছে কিয়ার স্টারমারের লেবার পার্টি। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার।

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথ ফেরত জরিপে বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। জরিপে বলা হয়েছে, দলটি ৪১০টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে।

এছাড়া ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। রিফর্ম ইউকে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ১০টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ অন্য দলের ২৫টি আসনে জয়ের আভাস দেওয়া হয়েছে জরিপে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি ১১১ টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৫টি এবং কনজারভেটিভ পার্টি ৭ টি আসনে জয় লাভ করেছে।

ভোটগ্রহণ শেষে সোশ্যাল মিডিয়ায় কিয়ার স্টারমার বলেছেন, ধন্যবাদ প্রত্যেককে যারা আমাদের ভোট দিয়েছেন এবং আমাদের লেবার পার্টিতে তাদের আস্থা রেখেছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির জ্যাকব রিস-মগ এটিকে পার্টির জন্য ‘একটি ভয়ানক রাত বলে’ অভিহিত করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কনজারভেটিভ পার্টি এতকাল ক্ষমতায় থাকলেও দলের মধ্যে চরম কোন্দল ও অস্থিরতা জনপ্রিয়তা কমার অন্যতম কারণ। গত আট বছরে পাঁচ বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। ফলে ভোটাররা দেশের নেতৃত্বে পরিবর্তন চাইছেন।

Tags: যুক্তরাজ্যলেবার পার্টি
Previous Post

দুই দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

Next Post

টাইব্রেকারে মার্টিনেজ বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ও ফ্রান্স খেলোয়াড়রা উত্তেজনাপূর্ণ মুহূর্তে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইব্রেকারে মার্টিনেজ বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

বাংলাদেশের একজন ছাত্রলীগ নেতা, প্রশ্নফাঁসের অভিযোগে তদন্তের জন্য জবাবদিহি করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি ছাত্রলীগ নেতার প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT